ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মার্কিন হামলা, বিস্ফোরণে কেঁপে উঠল কারাকাস
ভোররাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের আধিকারিকরা। এই ঘটনাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে বড়সড় উত্তেজনাবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
শনিবার স্থানীয় সময় ভোর প্রায় ২ টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। পাশাপাশি শহরের আকাশে খুব নীচু দিয়ে উড়তে থাকা যুদ্ধবিমানের শব্দ আতঙ্ক ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে। অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে আকাশপথে হামলার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানভিত্তিক সংবাদমাধ্যম 'তেহরান টাইমস' ও সংঘর্ষ পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম 'ক্ল্যাশ রিপোর্ট' এক্স হ্যাণ্ডেলে সেই ভিডিও পোস্ট করেছে।
হঠাৎ বিস্ফোরণে আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ আকাশের দিকে তাকিয়ে ঘটনার উৎস বোঝার চেষ্টা করেন। তবে বিস্ফোরণের প্রকৃত লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
কারাকাসের বাসিন্দা ২১ বছরের অফিসকর্মী কারমেন হিদালগো বলেন, "মাটি যেন কেঁপে উঠেছিল। এটা ভয়াবহ। দূরে বিস্ফোরণ আর বিমানের শব্দ শুনছিলাম। মনে হচ্ছিল বাতাস ধাক্কা দিয়ে যাচ্ছে।" জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে আত্মীয়দের সঙ্গে থাকাকালীনই তিনি এই অভিজ্ঞতার মুখোমুখি হন।
এই ঘটনার পেছনে রয়েছে আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে দীর্ঘদিনের টানাপড়েন। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবহর মোতায়েন করেছে ও প্রকাশ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে স্থল হামলার সম্ভাবনার কথাও তুলেছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, মাদক পাচার রুখতেই মূলত এই সামরিক তৎপরতা।এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের ব্যবহৃত একটি নৌঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে সেই অভিযান সেনাবাহিনী না সিআইএ চালিয়েছে, কিংবা ঠিক কোথায় হয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।
যদি শনিবারের হামলার খবর নিশ্চিত হয়, তবে সেটিই হবে ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম প্রত্যক্ষ স্থলভিত্তিক আঘাত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও এই হামলার বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। তবে কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যেও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার রাস্তা খোলা রয়েছে।
অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ মাদুরো একটি আন্তর্জাতিক মাদক চক্রের মাথা। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করে মাদুরোর দাবি, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের দখল নিতেই আমেরিকা তার সরকারকে উৎখাত করতে চাইছে।
এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি দাবি করেছেন, ভেনেজুয়েলার উপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে তিনি বলেন, "এই মুহূর্তে কারাকাসে বোমাবর্ষণ করা হচ্ছে। গোটা বিশ্বের সতর্ক হওয়া উচিত। ওএএস ও রাষ্ট্রসংঘের অবিলম্বে বৈঠক ডাকা দরকার।" আন্তর্জাতিক মহলে এই ঘটনার প্রতিক্রিয়া কী হয়, তা এখন নজরে রাখছে গোটা বিশ্ব।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications