খালিস্তানপন্থী নেতা নিজ্জর হত্যাকাণ্ডের জের, ভারত থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিল কানাডা
নতুন ভারত-কানাডা সম্পর্কের অবনতি। ভারত থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করে নিল কানাডা।
খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের নেপথ্যে ভারত সরকারের হাত রয়েছে।
তারপর থেকেই কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে শুরু করে। ভারতীয় দূতাবাস থেকে একাধিক কর্মীকে সরিয়ে এনেছিল ভারত। সেই সঙ্গে ভারতের কানাডার দূতাবাস থেকে কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছিল মোদী সরকার। কানাডায় ভারতীয় দূতাবাসের কর্মীরা অভিযোগ করেছিলেন তাঁদের উপর নজরদারি চালাচ্ছে কানাডা সরকার।

খালিস্তানপন্থী নেতা হরদীপ নির্জরকে খুন করার ঘটনার পরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের সতর্ক করেছেন। তিনি বলেছেন তাঁদের উপরে আক্রমণ হতে পারে তাই সতর্ক থাকতে হবে। কয়েক মাস আগে কানাডার প্রধানমন্ত্রী ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের সতর্ক করে বলেছিলেন তাঁরা যেন কোনও ভাবেই কাশ্মীর সীমান্তে না যান।
ট্রুডোর এই মন্তব্যের পরেই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছিল। ট্রুডোর এই মন্তব্যের কড়া সমালোচনা করে ভারত। এবং কানাডাকে এই নিয়ে সতর্কও করা হয়। ভারতে গত কয়েক মাসে খালিস্তানপন্থী কার্যকলাপ বেড়েছে। তার নেপথ্যে কানাডায় সক্রিয় খালিন্তানপন্থী নেতারা রয়েছে বলে ভারত দাবি করেছিল। এই নিয়ে কানাডা সরকারকে বারবার সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications