Canada Hindu Temple Attack: প্রশাসনের যোগসাজশেই কানাডায় হিন্দু মন্দিরে হামলা? ভারতের চাপে ফের গ্রেফতারি
Canada Hindu Temple Attack: কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কানাডার পুলিশ। পিল অঞ্চলের পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ইন্দরজিৎ গোসাল, বয়স ৩৫। মন্দিরের ঘটনায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত সপ্তাহেই ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে পুজো দিতে হাজির হন বেশ কয়েকজন ভক্ত। সেসময়ই হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হামলার মুহূর্তের ছবি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মন্দিরে থাকা ভক্তরা। এমনকী মন্দিরের বাইরেও ভারত বিরোধী স্লোগান-পতাকা ওড়াতে দেখা যায় খালিস্তানি জঙ্গিদের।

হিন্দু মন্দিরে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডায় ট্রুডোর সরকারকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। এনিয়ে বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রকও। এরপরই চাপে পড়ে পদক্ষেপ করতে বাধ্য হয় কানাডার সরকার।
ধৃত ওই ব্যক্তিকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে পরবর্তী নির্ধারিত তারিখে ব্রাম্পটনের অন্টারিও আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় বিশেষ তদন্ত দলও গঠন করেছে কানাডার সরকার। হামলার ঘটনায় এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ।
খালিস্তানিদের বিরুদ্ধে হিন্দুদের ভীতিপ্রদর্শন ও হিন্দুবিরোধী প্রচারের অভিযোগ তুলে এর আগে প্রতিবাদে সরব হয় 'কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা'। কোনও অপরাধ না করা সত্ত্বেও হিন্দু মন্দিরের এক পুরোহিতকে বরখাস্ত করা হয় বলে দাবি তোলে হিন্দু সভা। পুনরায় তাকে পদে ফিরিয়ে কানাডায় বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হচ্ছে বলে সরব হন হিন্দু সভার সদস্যরা।
গোপন সূত্রে খবর, কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় প্রশাসনের শীর্ষস্তর থেকে নির্দেশ এসেছিল বলে আশঙ্কা গোয়েন্দাদের। ব্রাম্পটনের হিন্দু মন্দিরে হামলার ঘটনায় খালিস্তানি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠে পিল অঞ্চলের পুলিশ আধিকারিক হরিন্দর সোহির বিরুদ্ধে। তার বরখাস্তের আরও উসকে যায় জল্পনা। ভারত-বিরোধী খালিস্তানি কার্যকলাপে প্রশাসনের আধিকারিকরা যুক্ত থাকার অভিযোগ ওঠে।












Click it and Unblock the Notifications