India-Canada Row: সব শিখই খালিস্তানের সমর্থন নয়! সুর নরম করে কী বললেন কানাডার প্রধানমন্ত্রী?
India-Canada Row: কানাডার সব শিখই খালিস্তানের সমর্থন নয়। এমনটাই বললেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খালিস্থান ইস্যুতে ভারতের সঙ্গে কানাডার বিতর্ক চলছে। তার মধ্যেই ট্রুডোর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে তিনি এও বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব সমর্থকই হিন্দু নয়।
অটোয়া পার্লামেন্টারি হিলে সম্প্রতি দিওয়ালি উৎসব পালন করা হয় সেই উৎসবের মাঝেই এমন বার্তা দিয়েছেন জাস্টিন ট্রডো। যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। দু'দেশের মধ্যে সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে (India-Canada row) ।

আর এই প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটা ঠিক যে কানাডায় খালিস্থানের বহু সমার্থক আছে। কিন্তু তারা সমস্ত শিক সম্প্রদায়ের প্রতিনিধি নন, আবার কানাডায় ভারতের নরেন্দ্র মোদী সরকারের বহু সমর্থকও আছেন তার মানে তারা গোটা হিন্দু সমাজের প্রতিনিধি নন।
গতবছর খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে নৃশংস ভাবে খুন করা হয় কানাডারই এক গুরুদরার সামনে। আর সেই ঘটনার ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে সে দেশ। ভারতের গুপ্তচর সংস্থাই নাকি এই ঘটনা ঘটিয়েছে বলেও জাস্টিন ট্রুডো দাবি করে।
আর সেই দাবি করে ভারতের বেশ কয়েকজন কূটনীতিককে কানাডা থেকে বার করে দেওয়া হয়। যদিও দিল্লির তরফের কানাডার এই দাবী নস্যাৎ করে দেওয়া হয়। বলা হয় এটা একেবারেই অসম্ভব। ভারতের মূল বক্তব্য হল, কানাডার মাটি থেকে খালি স্থানের বহু সমর্থক কাজ করে।
বলে রাখা প্রয়োজন,সম্প্রতি কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে (Hindu Temple) হামলার ঘটনা ঘটে। আর সেই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপরই 'উসকানিমূলক' মন্তব্য করার অভিযোগে মন্দিরেরই এক পুরোহিতকে সাসপেন্ড করা হয়। অথচ খালিস্তানি কার্যকলাপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি কানাডার (Canada) সরকার। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। এই অবস্থায় শুক্রবার ওই পুরোহিতকে বেকসুর দাবি করে পুনরায় পদে বহাল করল হিন্দু সভা।












Click it and Unblock the Notifications