Canada PM Justin Trudeau: উস্কানি কখনই নয়! খালিস্তানি নেতা খুনে সুর নরম কানাডার প্রধানমন্ত্রীর
Canada PM Justin Trudeau: কানাডা এক খালিস্তানি সন্ত্রাসবাদীকে হত্যা নিয়ে তুঙ্গে বিতর্ক! বিশেষ করে ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্য ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে এর ভয়ঙ্কর প্রভাব পড়েছে। তবে এই ইস্যুতে একেবারে টিট ফর ট্যাট অবস্থান নিয়েছে মোদী সরকার।
আর এরপরেই এই ইস্যুতে সুর নরম করলেন ট্রুডো। খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতের এজেন্টরা। এই বিষয়ে নাকি নির্দিষ্ট অভিযোগ তার সরকারের কাছে রয়েছে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

দেশের মাটিতে একজন কানাডিয়ান নাগরিকের মৃত্যুর পিছনে বিদেশি শক্তির হাত সার্বভৌমত্বের পক্ষে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন। শুধু তাই নয়, এক ভারতীয় কূটনীতিককে সে দেশ থেকে বহিস্কারও করা হয়েছে। যদিও কানাডার প্রধানমন্ত্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে দেয় ভারত।
এরপরেই কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে ভারতও। আগামী পাঁচদিনের মধ্যে ওই কূটনীতিক দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এহেন পাল্টা ব্যবস্থার পরেই কার্যত সুর নরম করলেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, এই বিষয়ে ভারতকে কোনও ভাবে উস্কানি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র উত্তর চাওয়া হয়েছে।
#WATCH | Ottawa: Prime Minister of Canada Justin Trudeau says, "The government of India needs to take this matter with the utmost seriousness. We are doing that, we are not looking to provoke or escalate, we are simply laying out the facts as we understand them and we want to… pic.twitter.com/NyJbdxVJm6
— ANI (@ANI) September 19, 2023
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা চাই নয়াদিল্লি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখুক। বিষয়টি নিয়ে ভারত সরকারেরও ভাবনা চিন্তা করা উচিৎ। তবে আমরা কোনও ভাবেই বিষয়টিকে উসকানি কিংবা ইস্যু করার চেষ্টা করছি না। এমনটাই মন্তব্য করেছেন সে দেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, জুন মাসে কানাডায় রহস্যজনক ভাবে খুন হন খালিস্তানি নেতা হরদীপ সিং নিঝ্ঝর। গুলি মেরে তাঁকে খুন করা হয়। কানাডার একটি গুরুদ্বারার সামনে এই ঘটনা ঘটে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ নিজ্জারকে পলাতক ঘোষণা করেছিল। আর এই ঘটনার সঙ্গে যুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা। এমন অভিযোগ ঘিরেই চড়ছে রাজনৈতিক পারদ।












Click it and Unblock the Notifications