Canada: ভয়ঙ্কর কাণ্ড কানাডায়, মন্দিরে ঢুকে হামলা খালিস্তানি সমর্থকদের! বেধড়ক মার ভক্তদের
Canada: কানাডার মাটিতে আক্রান্ত হিন্দুরা! খালিস্তানি জঙ্গি নেতা নিজ্জর খুনে ভারতের দিকে আঙুল তুলেছে সে দেশ। এমনকি একাধিক ইস্যুতে ভারত এবং কানাডার সম্পর্ক তলানিতে (India-Canada)। এই অবস্থায় কানাডার মাটিতে খালিস্তানি সমর্থকদের হাতে আক্রান্ত হতে হল হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে। এমনকি হিন্দু মন্দিরে (Hindu Sabha Mandir) ঢুকে চলল হামলা।
যদিও এই ঘটনায় ইতিমধ্যে দুঃখপ্রকাশ করেছেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Canadian Prime Minister Justin Trudeau) । এমন ঘটনা কাম্য নয় বলেও বার্তা তাঁর। এই ঘটনায় ইতিমধ্যে একাধিক হিন্দু সংগঠনের তরফে কড়া নিন্দা জানানো হয়েছে। এমনকি খালিস্তানিদের সমর্থন করে কানাডার ট্রুডো সরকার।

আর সেই কারণে এই ঘটনা বলেও দাবি সংগঠনগুলির। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, কানাডার হিন্দু মহাসভার মন্দিরে খালিস্তানি সমর্থকরা একেবারে লাঠি হাতে ঢুকে হামলা চালাচ্ছে। এমনকি ভক্তদেরও মারধর করার ভিডিও দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Canada: ঠিক কি বলছেন জাস্টিন ট্রুডো?
কানাডার ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুঃখপ্রকাশ করেছেন। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। তিনি লিখছেন, হিন্দু সভামন্দিরে হামলার ঘটনা একেবারেই কাম্য নয়। দেশে প্রত্যেক কানাডিয়ান স্বাধীনভাবে এবং নিরাপদে তার বিশ্বাস নিয়ে থাকার অধিকার আছে। ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর এজন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন ট্রডো।
অন্যদিকে যেভাবে কানাডার (Canada) ব্রাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তাতে হতাশ বলে মন্তব্য করেছেন স্থানীয় মেয়র। তিনি জানিয়েছেন, কানাডায় ধর্মীয় স্বাধীনতা একটি মৌলিক অধিকার। প্রত্যেক ব্যক্তির নিজের নিজের ধর্মীয় উপাসনাস্থলে নিরাপদ থাকবেন এটাই স্বাভাবিক বলেই উল্লেখ ব্রাম্পটনের মেয়রের। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার (Canada) পার্লামেন্টে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আচার্য। তাঁর কথায়, কানাডায় খালিস্তানি চরমপন্থীরা সমস্ত রেখা অতিক্রম করে গিয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে একেবারে মন্দিরে ঢুকে হামলার ঘটনা ঘটছে। খালিস্তানি ইস্যুতে এখন থেকেই পদক্ষেপের আর্জি চন্দ্রের।












Click it and Unblock the Notifications