Chandra Arya: ট্রুডোর পর প্রধানমন্ত্রীর দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য, কানাডাবাসীকে কী প্রতিশ্রুতি তাঁর?

Chandra Arya: কানাডার প্রধানমন্ত্রী (Canada PM) পদে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তবে পরবর্তী কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনিই সবকিছু সামলাবেন। এদিকে কানাডার প্রধানমন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সেদেশের সাংসদ চন্দ্র আর্য। কানাডায় রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সার্বভৌম প্রজাতান্ত্রিক গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন তিনি।

কানাডার অটোয়ার (Attowa) সাংসদ চন্দ্র আর্য। ভারতের কর্ণাটকে জন্ম তাঁর। বৃহস্পতিবার এক্স পোস্টে তিনি জানান, কানাডাকে সার্বভৌম প্রজাতান্ত্রিক (Sovereign Republic) দেশ হিসেবে গড়ে তুলতে চান চন্দ্র। বিবৃতিতে তিনি লেখেন, কানাডাবাসীর কাছে নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করার সুযোগ এসেছে।

chandra arya

আকারে ছোট কিন্তু দক্ষ সরকার গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানান আর্য। তাঁর মন্ত্রিসভায় সংরক্ষণের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে আসন বণ্টন হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন চন্দ্র আর্য। আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই কানাডিয়ান সাংসদ। তার মধ্যে অন্যতম অবসর গ্রহণের বয়স বাড়ানো।

নাগরিকত্বের উপর ভিত্তি করে কর ব্যবস্থার প্রবর্তন ও প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ২০১৫ সালে প্রথম সাংসদ হিসেবে নির্বাচিত হন চন্দ্র আর্য। প্রজন্মের পর প্রজন্ম কানাডায় বেশকিছু সমস্যা চলে আসছে, যেগুলির সমাধান আজও হয়নি বলে দাবি তাঁর। ক্ষমতায় এলে সেগুলিই আগে নিরসনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন চন্দ্র আর্য।

কানাডার অর্থনীতিকেও ঘুরে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। তাঁর কথায়, "কানাডার মধ্যবিত্তরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজই করে চলেছে। এমনকী মরণকালেও তাদের দরিদ্রতার সঙ্গে লড়াই করতে হচ্ছে। কঠোর হলেও সিদ্ধান্ত আমাদের এখনই নিতে হবে। অর্থনীতির চাকা ঘোরাতে আমার কাছে উপায় রয়েছে। সেগুলি বাস্তবায়ন করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।" কানাডাবাসীর কাছে সমর্থনের জন্য আহ্বানও জানান চন্দ্র আর্য।

প্রসঙ্গত, প্রবল অসন্তোষের মুখে ইস্তফা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর গৃহীত সিদ্ধান্ত নিয়ে বারবার তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রুডো। দলের পাশাপাশি প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেন তিনি। পার্টি পরবর্তী দলনেতা না বাছা পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন বলেও জানান ট্রুডো। সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ইস্তফার কথা জানান জাস্টিন ট্রুডো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+