Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Canada Hindu Temple Attacked: খালিস্তানি জঙ্গিদের ভারত-বিরোধী বিক্ষোভে পুলিশ! দিল্লির চাপে সাসপেন্ড করল কানাডা

Canada Hindu Temple Attacked: কানাডার হিন্দু মন্দিরের বাইরে খালিস্তানিদের ভারত বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাসপেন্ড (Police suspended) হলেন এক পুলিশকর্মী। সূত্রের খবর, মন্দিরের বাইরে খালিস্তানি জঙ্গিদের পতাকা নিয়ে বিক্ষোভে সামিল ছিলেন তিনিও। বরখাস্ত ওই পুলিশকর্মীর নাম হরিন্দর সোহি। কানাডার পিল অঞ্চলে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন তিনি।

কানাডার অন্টারিওর ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা চালানো হয়। এমনকি মন্দিরের বাইরেও ভারত বিরোধী (Anti India Protest) কার্যকলাপ চলছিল বলে দাবি। ভারত বিরোধী জিগির তুলে ক্রমাগত স্লোগান দেওয়া হচ্ছিল। আর তাতে সামিল পুলিশকর্মীকে সাসপেন্ড করল জাস্টিন ট্রুডোর সরকার। সোমবার একথা জানান পিল অঞ্চলের পুলিশের মুখপাত্র রিচার্ড চিন।

canada

সোমবার কানাডায় হিন্দু মন্দিরে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্রুডোর সরকারকে তুলোধনা করে মোদীর বার্তা, "হিন্দু মন্দিরে হামলার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত ও কাপুরুষোচিত।" কানাডায় ভারতীয় কূটনীতিকদের উপর সর্বদা নজরদারি রাখা নিয়ে মোদী বলেন, ভারতীয় কূটনীতিকদের ভয় দেখানোর বৃথা প্রচেষ্টা করছে কানাডা।

অশান্তি-অত্যাচারের মাধ্যমে ভারতের অবস্থান বদলানো যাবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কানাডার সরকারকে ন্যায় বিচার ও আইনের শাসন ফেরানোর বার্তা দেন নরেন্দ্র মোদী। যদিও হামলার ঘটনায় সরব হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও (Justin Trudeau)।

কানাডায় অবস্থিত ভারতীয় হাই কমিশন জানায়, আগেই ওই স্থানে নিরাপত্তা বাড়ানোর দাবি তোলা হয়েছিল। কিন্তু তা হয়নি। হিন্দু মন্দিরে হামলা নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফেও কড়া বার্তা দেওয়া হয়। নয়াদিল্লির লাগাতার চাপের ফলে খালিস্তানি কার্যকলাপে ব্যবস্থা নিতে বাধ্য হল কানাডার সরকার।

যদিও খলিস্তানি ইস্যুতে আগেই সম্পর্ক তলানিতে ঠেকেছে ভারত ও কানাডার। জঙ্গি হামলার ঘটনার পর তা আরও তিমিরে যাবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+