বাংলাদেশ ছাড়ার আগে কার সঙ্গে কথা! গণহত্যার নির্দেশ সত্যিই দিয়েছিলেন? হাসিনার গোপন কল রেকর্ড প্রকাশ্যে
Bangladesh: বাংলাদেশের মাটিতে ক্রমশ বিপদ বাড়ছে শেখ হাসিনার! এবার জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড প্রকাশ্যে এল। সে দেশের আন্তজাতিক ট্রাইব্যুনালে এই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে। ইতিমধ্যে এই মামলায় মুজিবকন্যাকে গ্রেফতার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভারতে থাকায় সেই নির্দেশ কার্যকর করতে পারেনি ইউনূস সরকার।
যদিও ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সে দেশ। এমনকি হাসিনাকে যাতে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় সেই সংক্রান্ত আবেদ ইতিমধ্যে ভারতের কাছে জানিয়েছে বাংলাদেশ (Bangladesh)। যা নিয়ে শুরু হয়েছে স্নায়ুর লড়াই। এর মধ্যেই সে দেশের মাটিতে আরও চাপ বাড়ল প্রাক্তন প্রধানমন্ত্রীর।

গণহত্যা নিয়ে ফোনে শেষ কি কথা বার্তা বলেছিলেন? সেই কল রেকর্ড হাতে পেয়ে গেল প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে বলেও দাবি করা হয়েছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ের তরফে এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রসিকিউটর তানভীর জ্বোহা বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে গুম করে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি হত্যাকাণ্ডের প্রমাণ গায়েব করতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি।
শুধু তাই নয়, জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গিয়েছে বলেও জানান প্রসিকিউটর তানভীর জ্বোহা। তাঁর কথায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। যেখানে হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে।
বলে রাখা প্রয়োজন, কোটা সংক্রান্তকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলাদেশ। এরপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও অগাস্ট মাস জুড়ে উত্তাল হয় বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বিচারে আন্দোলনকারীদের উপর চলে গুলি। প্রায় কয়েকশ মানুষের মৃত্যু হয় বলে দাবি। আন্দোলনকারীদের দাবি, রযাবের গুলিতে ৭০০ এরও বেশি মানুষের মৃত্যু হয়। আর এই হত্যাকাণ্ডকে 'গণহত্যা' হিসেবে অভিহিত করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাড়ানো হয়েছে ভারতে থাকার ভিসারও। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক (Bangladesh)।












Click it and Unblock the Notifications