তিন সপ্তাহের বেশি চলা ক্যালিফোর্নিয়া দাবানলে পুড়েছে ২ লক্ষ ৪৪ হাজার একর জমি
ক্যালিফোর্নিয়া দাবানলে পুড়েছে ২ লক্ষ ৪৪ হাজার একর জমি
গত ১৪ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডিক্সি প্রদেশের উত্তর অংশ ভয়াবহ দাবানলের কবলে পড়ে। এই আগুনে পুড়ে গিয়েছে এখনও পর্যন্ত ২৪৪,০০০ একরের চেয়ে বেশি জমি, জানিয়েছে দেশের সরকারি কর্মকর্তারা।

পুড়ে গিয়েছে ২৪৪,৮৮৮ একর জমি
রবিবার এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ক্যালিফোর্নিয়ার বন বিভাগ ও দমকলের পক্ষ থেকে জানানো হয় যে প্যারাডাইস থেকে প্রায় ১০ মাইল উত্তরপূর্বে শুরু হওয়া এই আগুন ক্যালিফোর্নিয়ার এই বছরের এখনও পর্যন্ত সবচেয়ে বড় দাবানল এবং এটি বাট এবং প্লামাস কাউন্টির ২৪৪,৮৮৮ একর জায়গা জুড়ে রয়েছে।

আগুন লাগার কারণ অজানা
রবিবার সকাল পর্যন্ত ৩২ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ জানিয়েছে, এই আগুন লাগার কারণ এখনও তদন্ত করে দেখা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ৬৭টি বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং ৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ১০,৪৩৫টি বাড়ি এখনও ঝুঁকির মুখে রয়েছে। এই ফরেস্টের সুপারভাইজার ক্রিস কার্লটন জানিয়েছেন, 'অনেক মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন৷ ডিক্সি দাবানলের ভয়াবহতা এমন যে, ৮২ মাইল দূর থেকেও তা দেখা গেছে।'

দু’টি দাবানলের ঘটনা
প্রসঙ্গত, এ সপ্তাহে উত্তর ক্যালিফোর্নিয়ায় দু'টি দাবানলের ঘটনা ঘটেছে ৷ ডিক্সি এবং ফ্লাই ফায়ার্স ৷ এর ফলে লাসেন এবং প্লামাস ন্যাশনাল ফরেস্টে আগুন ছড়িয়ে পড়েছে ৷ রাজ্যের ইতিহাসে এটিকে ১৫তম ভয়াবহ দাবানল বলা হচ্ছে ৷ দুটি কাউন্টির অন্তত আট হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এখনও দমকল কর্মীরা যেখানে কাজ করে চলেছেন সেখানে জায়গা খালি করার আদেশ ও সতর্কতা বহু জায়গা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে আমেরিকা জুড়ে এখনও পর্যন্ত ৮৩টি দাবানল ছড়িয়ে রয়েছে।

বুটলেগে ভয়াবহ দাবানল
এছাড়াও গতমাসে দক্ষিণ ওরেগনে বুটলেগে ভয়াবহ দাবানলে ৪১৩,৫৬২ একর জমি পুড়ে গিয়েছে। এই আগুনে ৪০০টিরও বেশি বাড়ি ও কমপক্ষে ৩৪২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ৩০ জুলাই পর্যন্ত ৫৩ শতাংশ জায়গা পুড়ে গিয়েছিল। ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের তথ্য অনুযায়ী, এ বছর যুক্তরাষ্ট্রে যত দাবানলের ঘটনা ঘটেছে তাতে ২৮ লাখ ২০ হাজার একর এলাকা আগুনের কবলে পড়েছে৷ এর বেশিরভাগই পশ্চিমের রাজ্যগুলোতে৷ পুড়ে গেছে ১৫ লাখ একর এলাকা ৷ ১২টি অঙ্গরাজ্যে ৭৯টি দাবানলের ঘটনা ঘটেছে এ বছর।

হিট অ্যালার্ট
দাবানলের প্রভাব পড়েছে বাতাসে ৷ বাড়ি, যানবাহন পোড়ার ধোঁয়া আর ছাইয়ের কারণে বাতাস দূষিত হয়ে পড়েছে, জারি করা হয়েছে সতর্কতা ৷ ৪ কোটি মানুষ 'হিট অ্যালার্টের' মধ্যে রয়েছেন ৷












Click it and Unblock the Notifications