সিএএ-র প্রভাব পড়বে ভারতীয় মুসলিমদের উপর, রিপোর্ট প্রকাশ মার্কিন কংগ্রেসের

নাগরিকত্ব সংশোধনী আইন প্রভাব ফেলতে পারে ভারতীয় মুসলিমদের উপরেও। এমনই দাবি করল মার্কিন কংগ্রেসের রিসার্চ সার্ভিস। সদ্য প্রকাশিত এক রিপোর্টে কংগ্রেসানাল রিসার্চ সার্ভিসের তরফে বলা হয়, 'ভারতের কেন্দ্রীয় সরকারের এনআরসি কার্যকর করালে এর সঙ্গে এই সিএএ-র প্রভাব পড়বে ভারতীয় মুসলিমদের নাগরিকত্বের উপর। এর জেরে সমস্যায় পড়তে পারেন প্রায় ২০ কোটি জনসংখ্যার সংখ্যালঘুরা।'

সিএএ-র প্রভাব পড়বে ভারতীয় মুসলিমদের উপর, রিপোর্ট প্রকাশ

রিপোর্টে আরও বলা হয়েছে যে, 'ভারতীয় হিনদুত্ববাদীরা তাদের ইতিহাসে দেখেন কয়েক শতাব্দীর মুসলিম শোষণ। এই কারণেই এরা বর্তমানে জওহরলাল নেহরু ও মোহনদাস গান্ধীর রূপায়িত ধর্মনিরপেক্ষতা মানছেন না। ২০১৯-এ বেশ কয়েকটি রিপোর্টে দেখা গিয়েছে যে বিজেপি দেশের অস্থির অর্থনীতির দিকে না তাকিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বেশি মন দিয়েছে।'

এর আগেও ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল আমেরিকার একটি ফেডারেল কমিশন। কমিশনের তরফে তখন বলা হয়েছিল, ভারত এবং অ্যামেরিকার মূল ভিত্তিই হল ধর্মীয় বহুত্ববাদ৷ এটাই দুই রাষ্ট্রের অন্যতম স্তম্ভ, মূল্যবোধ৷ কমিশনের তরফে বলা হয় যে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ 'ভুল দিকে বিপজ্জনক মোড়।' পাশাপাশি সংসদের দুটি কক্ষেই বিলটি পাশ হলে অমিত শাহের উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশও করেছিল কমিশনটি।

এই বিষয়ে টুইট করেছিল আমেরিকার বিদেশ দপ্তরও। বিল পাশের পরই টুইট করা হয় অ্যামেরিকার হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটির তরফে৷ টুইটে আশঙ্কার কথা তুলে ধরে লেখা হয়, নাগরিকত্ব নিয়ে যে কোনও ধর্মীয় পরীক্ষানিরীক্ষা গণতন্ত্রের মৌলিক ভাবধারাকে ক্ষুণ্ণ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+