মাসুদ আজহারকে জঙ্গি তকমা থেকে বাঁচাতে গিয়ে চিন এখন নিরাপত্তা পরিষদে একঘরে

মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়াকে কৌশলে আটকে দিয়েছে চিন।

মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়াকে কৌশলে আটকে দিয়েছে চিন। ভারতে জঙ্গি হামলার প্রেক্ষিতে বিভিন্ন দেশ সমবেতভাবে নিরাপত্তা পরিষদে জইশ জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার প্রস্তাব করে। চিন সেটা আটকে দিয়েছে। তবে ঘটনা হল, চিন একাজ করার পরে নিজেরাই নিরাপত্তা পরিষদে একঘরে হয়ে গিয়েছে। বাকী ১৪ জন স্থায়ী-অস্থায়ী সদস্য ভারতের পক্ষে, চিন একা বিপক্ষে।

মাসুদ আজহারকে শেষ অবধি জঙ্গি তকমা দিতে চিন বাধ্য থাকবে, এই নিয়ে অনেকেই আশাবাদী। কারণ চিনের ওপরে এখন আন্তর্জাতিক চাপ রয়েছে। গোটা নিরাপত্তা পরিষদ চিনের বিরুদ্ধে চলে গিয়েছে। তাই চিন পুরোপুরি বিরুদ্ধে না গিয়ে সময় চেয়ে নিয়েছে।

ভারত এখনই ধৈর্য হারাচ্ছে না। যতটা সময় প্রয়োজন ভারত দেবে। ভারত আশাবাদী মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করতেই হবে। চিন ও পাকিস্তানের মধ্যে কিছু সমস্যা রয়েছে। এদিকে ভারতের কাছে ১৪ দেশের সমর্থন রয়েছে।

ভারত জানিয়েছে, সন্ত্রাসবাদ একটা চ্যালেঞ্জ তা চিন ভালো করেই জানে। জঙ্গিরা পাকিস্তান থেকে নাশকতা করে সেটাও চিন জানে। পাকিস্তান বিশ্বকে ভুল বুঝিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। আমেরিকা ভারতের পাশে থেকে আশ্বাস দিয়েছে যে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জঙ্গিরা যে অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে আমেরিকার কাছে আশঙ্কা প্রকাশ করেছে ভারত। আমেরিকা তা শুনেছে ও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আমেরিকা পাকিস্তানের কথা শুনছে না।

দাউদ ইব্রাহিম, সঈদ সালাউদ্দিনের মতো ভারতীয়রা পাকিস্তানে লুকিয়ে রয়েছে। ভারত তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণ পাকিস্তানকে দিয়েছে। পাকিস্তান যদি মনে করে ভারত তা যাচাই করতে পারবে না, তাহলে তা ভুল। ভারত আন্তর্জাতিক মঞ্চ থেকে যাচাই করে নেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+