চিনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৩৬
টু লেন মোটরওয়ের বেরিয়ার ভেঙে বাসটি ঢুকে পড়ে বিপরীত গতির লেনে। চিনের জিংসু প্রদেশের ইক্সিংয়ের ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি তিব্রগতির লরি এসে ধাক্কা মারে বাসটিকে।
ওয়ান ওয়ে রাস্তার বিপরীত গতির লেনে ঢুকে পড়ল বাস। তীব্র গতিতে আসা ট্রাকের ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনা। দুমুরে মুচরে যাওয়া বাসের ৩৬ যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন টু লেন মোটরওয়ের বেরিয়ার ভেঙে বাসটি ঢুকে পড়ে বিপরীত গতির লেনে। চিনের জিংসু প্রদেশের ইক্সিংয়ের ঘটনা। বিপরীত দিক থেকে আসা একটি তিব্রগতির লরি এসে ধাক্কা মারে বাসটিকে। বাসতি তীব্র গতিতে ছিটকে পড়ে। প্রবল গতির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়ছে বাসের ৩৬ জন যাত্রীর।
আরও ৩৬ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা সংকটজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে বাসের টায়ার হঠাত করে ফেটে যাওয়ার করাণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। দ্রুত গতি থাকায় সামলাতে না পেরে বিপরীত গতির লেনে ঢুকে পড়েছিল বাসটি। উল্টোদিক থেেক তখন তীব্র গতিতে আসছিল ট্রাকটি। আচমকা বাসটি সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি ট্রাকটিও।
দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল মোটরওয়ের যান চলাচল।












Click it and Unblock the Notifications