বাসের ঘণ্টা বারবার বাজিয়ে চালকের হাতেই আক্রান্ত যাত্রী, ছবি হল ভাইরাল

বাসের ঘণ্টা বেশিবার বাজানোর অভিযোগে চালক আক্রমণ করলেন যাত্রীকে। কলম্বিয়ার কার্টাজিনা শহরের এই ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বাসের ঘণ্টা বেশিবার বাজানোর অভিযোগে চালক আক্রমণ করলেন যাত্রীকে। কলম্বিয়ার কার্টাজিনা শহরের এই ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

বাসের ঘণ্টা বারবার বাজিয়ে চালকের হাতেই আক্রান্ত যাত্রী, ছবি হল ভাইরাল

নিজের স্টপেজ চলে যাওয়ায় ক্ষুব্ধ বাসযাত্রী ডেভিড পেরেজ। তিনি বাসের ঘন্টায় হাত লাগিয়েই ছিলেন। সারা দিনের কাজের পর যাত্রীরা বাড়ি ফিরছিলেন। নির্দিষ্ট স্টপেজেই নামতে চাইছিলেন তাঁরা। কিন্তু তা না হওয়ায় ঘণ্টায় হাত চেপে রেখেছিলেন ডেভিড পেরেজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসের চালক মেজাজ হারিয়ে বাসযাত্রী পেরেজকে আক্রমণ করেন।

ফুটেজে দেখা যাচ্ছে চালক অসহায় পেরেজকে বারবার আঘাত করছেন। আর আক্রান্ত পেরেজ নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।

একটা সময় এমন হয়, যখন বাসের চালক ওই যাত্রীর গলায়ও হাত দিতে যান। কোনও রকমে ডান হাত দিয়ে নিজের গলাকে বাঁচান ওই যাত্রী এবং বাস থেকে নেমে যেতে সক্ষম হন।

বাসের অন্য যাত্রীদের মধ্যে এক মহিলা যাত্রীও রাতে কাজ থেকে ফিরছিলেন। ঘটনাটি দেখে তিনি প্রাথমিক অভিযোগ দায়েরের কথাও জানান।

কলম্বিয়ার কার্টাজিনা শহরের ট্রান্সক্রাইব সংস্থা এই বাস পরিষেবার দায়িত্বে রয়েছে।

ট্রান্সক্রাইবের আধিকারিক হুমবের্টো রিপোল জানিয়েছেন, চালকের পদক্ষেপ তারা সমর্থন না করলেও, চালকে উত্তেজিত করা হয়েছিল। চালক তাদের কাছে জানিয়েছেন, ওই যাত্রী বাসের ঘণ্টার অপব্যবহার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+