Burkina Faso Massacre: আল কায়েদার গুলিতে মৃত্য়ুমিছিল, লাশ গুনছে আফ্রিকার এই দেশ

Burkina Faso Massacre: কয়েক ঘণ্টার লাগাতার গুলিবর্ষণ (Shot Dead)। ৬০০ জনকে প্রাণে মারল আল কায়েদা জঙ্গিগোষ্ঠী (Al Qaeda)। পশ্চিম আফ্রিকার (West Africa) ছোট্ট দেশ বুরকিনা ফাসোতে (Burkina Faso) হাড়হিম গণহত্য়া (Massacre)। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার শাখা সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন বা জেএনআইএম জঙ্গিরা (JNIM Terrorists)। দেশজুড়ে বইছে রক্তের স্রোত। মৃত্য়ুপুরী বুরকিনা ফাসোয় শুধুই হাহাকার।

ফ্রান্স সরকারের সূত্র মারফত খবর, চলতি বছরের গত ২৪ অগাস্ট দেশটিতে হামলা চালায় আল কায়েদার এই জঙ্গি সংগঠন। বুরকিনা ফাসোর বারসালোঘো শহরে (Barsalogho) পরপর গুলির বৃষ্টি করা হয়। গুলিতে রক্তাক্ত হয়ে প্রাণ হারান একের পর এক নিরীহ মানুষ। মৃতদের অধিকাংশই মহিলা ও শিশু বলেও জানা গিয়েছে।

Burkina Faso Massacre

ছবি সৌজন্য- পিটিআই

গত কয়েক দশকে এমন গণ হত্য়াকাণ্ড দেখেনি গোটা বিশ্ব। পশ্চিম আফ্রিকার ইতিহাসে অন্য়তম ভয়ঙ্কর হামলা আল কায়েদার। জানা গিয়েছে, ২০১৫ থেকেই পড়শি দেশ মালি থেকে ঢুকতে শুরু করেছিল আল কায়েদার জঙ্গিরা। বারসালোঘো শহরে আধিপত্য় কায়েম করতে শয়ে শয়ে নিরীহদের গুলি করে প্রাণে মারে আল কায়েদার শাখা জেএনআইএমের সদস্য়রা।

হাড়হিম এই গণহত্য়ায় ২০০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি রাষ্ট্রপুঞ্জের (United Nations)। হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জেএনআইএম জানিয়েছে ৩০০ জন সেনাকে তারা প্রাণে মেরেছে। যদিও ফরাসি সরকারের (French Government) নিরাপত্তা বিষয়ক তথ্য় তুলে ধরে মার্কিন সংবাদমাধ্য়মের দাবি, প্রায় ৬০০ জনকে গুলি করে মারা হয়েছে (600 people shot dead)।

২০১৫ থেকেই জঙ্গি উপদ্রবে জেরবার বুরকিনা ফাসো। প্রতিবেশী দেশ মালি থেকে ঢুকতে শুরু করে জেহাদিরা। বুরকিনা ফাসোর সেনার সঙ্গে লাগাতার সংঘর্ষে জড়ায় এই জেহাদি সংগঠনের সদস্য়রা। প্রাণে বাঁচতে খাদ খনন করছিলেন দেশবাসী। আর তার জেরেই হামলা চালায় জঙ্গিরা। বিগত কয়েক বছরে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ভিটেমাটি খুইয়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ।

হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দারা জানান সেই মুহূর্তের বিভীষিকা। তিনদিন ধরে শুধুই ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ চিহ্নিত করেছেন তারা। দেশের মাটিতে এখনও চাপ চাপ রক্তের দাগ। ভয়ে সিঁটিয়ে রয়েছেন বুরকিনা ফাসোর বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+