ভারতের সম্মানে দুবাইয়ে বুর্জ খলিফা আলোকিত হল তেরঙায়

বৃহস্পতিবার পালিত হবে ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে এদিন ভারতকে সম্মান জানাতে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বাপেক্ষা উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাকে আলোকিতকরণ করা হল তেরঙার রঙে।

দুবাই, ২৫ জানুয়ারি : বৃহস্পতিবার পালিত হবে ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস। তার প্রাক্কালে এদিন ভারতকে সম্মান জানাতে দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বাপেক্ষা উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাকে আলোকিতকরণ করা হল তেরঙার রঙে।

গেরুয়া-সাদা-সবুদ, এই তিনটি রঙে বুর্জ খলিফাকে রাঙিয়ে দেওয়া হয়েছে। এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছেন আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান। এদিন ভারতের প্রধানমন্ত্রী তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন।

ভারতের সম্মানে দুবাইয়ে বুর্জ খলিফা আলোকিত হল তেরঙায়

আর এই ঘটনাকে সামনে রেখে ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে ও সম্মান জানাতে বুর্জ খলিফাকে ভারতের পতাকার রঙে রাঙানো হয়েছে। এদিন বুধবার ২৫ তারিখ ও বৃহস্পতিবার ২৬ তারিখ এভাবেই আলোকিত হয়ে থাকবে বিশ্বের সবচেয়ে উচ্চতম ইমারত।

জানা গিয়েছে, এই এলইডি আলোয় বুর্জ খলিফা তো থাকবেই, সঙ্গে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, ৭টা ১৫ মিনিট ও ৮টা ১৫ মিনিটে এলইডি আলোর বিশেষ শো হবে। বুর্জ খলিফাকে যারা আলোয় সাজিয়েছে সেই 'দ্য দুবাই ফাউন্টেন পারফরম্যান্স' এর তরফে একথা জানানো হয়েছে।

এবছর শুধু আবুধাবির রাজপুত্র শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান ছাড়াও আমিরশাহীর সেনা দলের সুপ্রিম কম্যান্ডারও ভারতের বিশেষ অতিথি হয়ে এসেছেন। এরা সকলেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। এতে ২০০টি তলা রয়েছে যার মধ্যে ১৬০টি তলা বসবাসযোগ্য। ফলে সবমিলিয়ে এটিই বিশ্বের সবচেয়ে উচ্চতম বিল্ডিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+