বাংলাদেশ সীমান্ত সুরক্ষাবাহিনীর কাছে অভিযোগ জানাল BSF
বাংলাদেশ সীমান্ত সুরক্ষাবাহিনীর কাছে অভিযোগ জানাল BSF
রবিবার কোচবিহারে ভারত বাংলাদেশের কাঁটাতারহীন এলাকা দিয়ে কিছু লোক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে৷ সেই সময় ওই জায়গায় দায়িত্বে থাকা বিএসএসএফ জওয়ানদের তারা হঠাৎ আক্রমণ করে৷ এই ঘটনার প্রতিবাদে
ভারতের সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর পক্ষ থেকে বাংলাদেশের BGB-র কাছে একটি অভিযোগ জানানো হয়েছে।

কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে রবিবার ভোরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। সীমান্তে টহল দেওয়ার সময় প্রায় ২০ জন বাংলাদেশি চোরাচালানকারীদের ঘিরে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী। এরপর BSF এর জওয়ানরা চোরাচালানকারীদের এলাকা ছেড়ে চলে যেতে বলে কিন্তু এতে তারা কর্ণপাত করেনি। উল্টে ভারতীয় BSF জওয়ানদের উপর হামলা চালায়। যার ফলে বিএসএফ জওয়ানদের কয়েকজন গুরুতর আহত হন।
উত্তরবঙ্গ কর্মরত বিএসএফ ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় কর্মরত জওয়ানরা জীবনহানির আশঙ্কা করে কোনও উপায় না দেখে বাধ্য হয়ে গুলি চালায়। বিএসএফ দেশের পূর্ব প্রান্তে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার মোট ৪৯০৬ কিলোমিটারের ৯৩২ কিলোমিটারেরও বেশি এলাকায় সুরক্ষার দায়িত্বে রয়েছে। শিলিগুড়ির কদমতলায় বিএসএফএর সদর দফতর রয়েছে৷
বিএসএফ শিলিগুড়ি ইউনিটের পক্ষ থেকে একটি
বিবৃতিতে বলা হয়, ' আদপে কী ঘটেছিল তা খোঁজ নিতে গিয়ে ভারতীয় ভূখণ্ডের প্রায় ১০০ মিটার ভিতরে দু'জন বাংলাদেশী চোরাচালানকারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিজিনিকে পুরো বিষয়টি জানানো হয়েছে৷ একই সঙ্গে একটি বন্ধুরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরণের অনুপ্রবেশের চেষ্টা এবং জওয়ানদের আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।'
সূত্র মারফৎ জানা গিয়েছে গরু পাচারের উদ্দেশ্যেই মূলত অনুপ্রবেশের চেষ্টা চলছিল। চ্যাড়াবান্ধা শ্মশান থেকে বিডিও অফিসের ৪ কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই। ধরলা নদী ও জঙ্গল এই সীমান্তকে আরও দুর্গম করেছে৷ তাই এই অঞ্চলকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ, গরুপাচারের মতো কাজগুলো করার চেষ্টায় থাকে বাংলাদেশী দুষ্কৃতিরা৷ রবিবার এরকমই একটি প্রচেষ্টাকে হাতেনাতে ভন্ডুল করে দিয়েছে বিএসএফ৷ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দুই দুষ্কৃতি যাদের নাম মহম্মদ ইউনুস ও মহম্মদ সাগর। এদের দেহ ময়নাতদন্তের জন্য মাথামাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। গতকালের ঘটনার পর জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ, ১৪৮ নং ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড মোহিত কোঠিয়াল, কম্পানি কমান্ডার আর কে শেট্টি, সহ এলাকার বিডিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এরপরই মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ৷
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications