ব্রেক্সিটে বিলম্ব, পিছোতে পারে আরও তিন মাস

ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়েও কিছুতেই সেটা কার্যকর করতে চাইছে না ব্রিটেন। এই ইস্যুতে পার্লামেন্টে একেবারে কোনঠাসা হয়ে গিয়েছেন প্রাইমমিনিস্টার বরিস জনসন।

ব্রেক্সিটের সিদ্ধান্ত নিয়েও কিছুতেই সেটা কার্যকর করতে চাইছে না ব্রিটেন। এই ইস্যুতে পার্লামেন্টে একেবারে কোনঠাসা হয়ে গিয়েছেন প্রাইমমিনিস্টার বরিস জনসন।

ব্রেক্সিটে বিলম্ব, পিছোতে পারে আরও তিন মাস

গতকাল ছিল ব্রেক্সিটের উপর ইউথড্রল এগ্রিমেন্ট বিলের উপর ভোটাভুটি। প্রথম দফােত বিলটি পাস করলেও শেষ দফাতে আটকে গিয়েছে। ৩২৯টি ভোটের প্রয়োজন ছিল বিলটি পাস করানোর জন্য সেজায়গায় ২৯৯টি ভোট পেয়েছে বিলটি। কিন্তু ৩১ অক্টোবরের মধ্যে কোনওভাবেই ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরনো সম্ভব হচ্ছে না।

কারণ ভোটের অভাবে থমকে গিয়েছে বিলটি। এবার জনসনকে ইউরোপীয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। যাতে তাঁরা ব্রেক্সিটের জন্য দীর্ঘ সময় না দেন সেটার জন্য অনুরোধ করতে হবে। যদিও ইউরোপীয়ান কাউন্সিলের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ব্রেক্সিট করাতে চান তাঁরা। কিন্তু ব্রিটেন তিন মাসের বাড়তি সময় চেয়েছে। ২৭ সদস্যের ইউরোপীয়ান কাউন্সিলের সদস্যরা এই নিয়ে জরুরি বৈঠকেও বসতে পারেন বলে সূত্রের খবর।

পুরো প্রক্রিয়া যে পথে চলছে তাতে ৩১ অক্টোবরের মধ্যে কোনও ভাবেই ব্রেক্সিট সম্ভব হবে না ব্রিটেনের পক্ষে। আর যদি সেটা সম্ভব না হয় গাতে আর তিন মাস সময় রয়েছে। তারপরও ব্রেক্সিট সম্ভব না হলে নতুন করে ব্রেক্সিট বিল তৈরি করতে হবে ব্রিটেনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+