ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন থেরেসা মে, তবে পদত্যাগ করছেন না
ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে রইল ব্রিটিশ পার্লামেন্ট। একইসঙ্গে মে-র পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। তবে সমস্ত সমালোচনাকে সরিয়ে থেরেসা মে জানিয়েছেন তিনি পদ ছাড়ছেন না।
ভোট পরবর্তী সমীক্ষা ফলাফল যেরকম বেরিয়েছিল, সেইমতো ব্রিটিশ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন কনজারভেটিভ দলের নেত্রী তথা প্রধানমন্ত্রী থেরেসা মে। ত্রিশঙ্কু অবস্থায় ঝুলে রইল ব্রিটিশ পার্লামেন্ট। একইসঙ্গে মে-র পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। তবে সমস্ত সমালোচনাকে সরিয়ে থেরেসা মে জানিয়েছেন তিনি পদ ছাড়ছেন না।
মোট ৬৫০টি আসনের মধ্যে কনজারভেটিভ ৩১৮টি আসন পেয়েছে। লেবার পার্টি পেয়েছে ২৬১টি আসন। এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি ৩৫টি আসন, লিবারাল ডেমোক্র্যাটরা ১২টি আসন ও অন্যান্যরা মোট ২৪টি আসন পেয়েছে।

এবছর মোট ভোটার ছিল ৪ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ১১১জন। মোট ভোট শেয়ারের মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৫০.৭ শতাংশ ভোট। এছাড়া লেবার পার্টি পেয়েছে ৩৬.৫ শতাংশ ভোট।
সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার রানি এলিজাবেথের কাছে গিয়ে সরকার গঠনের আবেদন জানাবেন থেরেসা মে। লেবার পার্টি যেমন কনজারভেটিদের ২৩টি আসন দখল করে নিয়েছে। এবং সবমিলিয়ে আগের বারের চেয়ে ২৯টি আসন বেশি পেয়েছে।
ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির সঙ্গে কনজারভেটিভরা গাঁটছড়া বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হাউস অব কমন্সে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে মে-র দল।
-
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications