আইসিইউতে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, আতঙ্ক ইংল্যান্ড জুড়ে

যুক্তরাজ্য গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। ৫৫ বছর বয়সী এই ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন তিনি বাড়িতে ছিলেন। তবে তাঁকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ আগে খবর পাওয়া গিয়েছে যে তাঁকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

আইসিইউতে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, আতঙ্ক ইংল্যান্ড জুড়ে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাসের উপসর্গ ছিল। সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন। তবে তারপরেও তিনি সুস্থই ছিলেন। এবং তার সুস্থ শরীরের কথাই জানিয়েছিলেন। তবে করোনা ভাইরাস পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসায় তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। এবং ১০ দিন এভাবে থাকার পরে অবশেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে সহকারি মুখপাত্র জানিয়েছেন। এবং চিকিৎসকের পরামর্শ মেনে তিনি হাসপাতালে ভর্তি হন। যার পরে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরিস জনসনের এই অবস্থা শুনে টুইট করে তাঁকে সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা জানান। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও একইভাবে বরিস জনসনকে সাহসী প্রধানমন্ত্রী বলে আখ্যা দিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন।

এই মুহূর্তে যুক্তরাজ্য ইংল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। এবং সবমিলিয়ে প্রাণ গিয়েছে ৩৫৭৩ জনের। গত ২৪ ঘন্টায় এখানে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+