Bangladesh: 'হিন্দু নির্যাতন মেনে নেওয়া হবে না,' ব্রিটেনের সংসদে বাংলাদেশ নিয়ে নিন্দার ঝড়; আরও কোণঠাসা ইউনূস!
Bangladesh Violence: এবার ব্রিটেনের সংসদেও বাংলাদেশ ইস্যু। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় ব্রিটেনের সংসদে। ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান এদিন সংসদে এনিয়ে সরব হন। তিনি বিষয়টি উত্থাপন করতেই বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু হয় যুক্তরাজ্যের সংসদে (British Parliament)।
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) গ্রেফতারি নিয়ে ব্রিটেনের সংসদে নিন্দার ঝড়। সংখ্যালঘুদের উপর এহেন নির্যাতন একেবারেই গ্রহণযোগ্য নয় বলে সওয়াল করেন সাংসদ। হিন্দুদের দুর্দশা নিয়ে সরব হন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুরা জীবন-মরণের লড়াই লড়ছেন বলে উল্লেখ করেন বব। হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলার বিষয়টিও সংসদে উত্থাপন করেন বব ব্ল্যাকম্যান।

হ্যারো ইস্ট আসনের সাংসদ ব্ল্যাকম্যান। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, "ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের এলস্ট্রিতে ভক্তিবেদান্ত মন্দির রয়েছে ইসকনের (ISKCON)। এদেশে ওটিই সবচেয়ে বড় হিন্দু মন্দির। বাংলাদেশে সেই ইসকনের সন্ন্যাসীকেই গ্রেফতার করা হয়েছে।"
বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি ও মৌলবাদী সংগঠন দেগে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও ব্রিটেনের সংসদে সুর চড়ান সাংসদ বব ব্ল্যাকম্যান (Bob Blackman)। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা আদকে হিন্দুদের উপর সরাসরি আক্রমণ বলে ব্যাখা করেছেন তিনি। এনিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ওই সাংসদ আরও বলেন, "বাংলাদেশের সরকারে যে পরিবর্তন হয়েছে, তার জেরে সংখ্যালঘুদের উপর এই নির্যাতন। এটা একেবারেই মেনে নেওয়া হবে না। ধর্মাচরণের স্বাধীনতা গোটা বিশ্বেই নিশ্চিত করা উচিত।" নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এই একই দাবিতে পোস্ট করেন সাংসদ বব ব্ল্যাকম্যান।
প্রসঙ্গত, বাংলাদেশ ইসকনকে টার্গেট করে ধারাবাহিকভাবে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ইসকনকে মৌলবাদি দেগে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি তাঁর। এবার ব্রিটেনেও নিন্দার ঝড়। তবে কি বিশ্ব দরবারে কোণঠাসা হতে চলেছে বাংলাদেশ?












Click it and Unblock the Notifications