পুরুষ হয়ে অন্য পুরুষকে স্পর্শ করার দায়ে হল 'জেল' হেফাজত, ঘটনা ঘিরে চাঞ্চল্য
পাবলিক প্লেসে কোনও মহিলাকে অশালীনভাবে ছোঁয়ার দায়ে অনেক পুরুষই অভিযুক্ত হয়ে দণ্ডিতও হয়েছে।
পাবলিক প্লেসে কোনও মহিলাকে অশালীনভাবে ছোঁয়ার দায়ে অনেক পুরুষই অভিযুক্ত হয়ে দণ্ডিতও হয়েছে। অনেক ক্ষেত্রে অশালীনভাবে না হলেও, কেবল মহিলার গায়ে স্পর্শ করার দায়েও অনেক পুরুষকেই অভিযুক্ত করা হয়েছে। তবে এবার এক পুরুষকে স্পর্শ করার দায়ে জেল হল এক পুরুষের।

দুবাইয়ের রক বটম বারে , এক পুরুষকে মদ্যপ অবস্থায় অশালীনভাবে স্পর্শ করেছিল ২৭ বছরের জেমি হ্যারন। আর এই দোষে দোষী সাব্যস্ত হয়ে জেলের ঘানি টানতে হয়েছে জেমিকে । যদিও জেমির আইনজীবীর দাবি খুব অল্প সময়ের জন্য ওই অভিযোগকারী ব্যাক্তিকে ছুঁয়ে ছিল জেমি। জেমির উদ্দেশ্য ছিল সেই ব্যাক্তিকে তার মদের গ্লাস থেকে দূরে সরিয়ে দেওয়া।
এই ঘটনার ২০ থেকে ৩০ মিনিটের মাথায় আমিরশাহিতে ভ্রমণে আসা ব্রিটিশ নাগরিক জেমিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির কিছুক্ষণের মধ্যে জেমি জামিনে মুক্তি পেলেও। তাকে ৩০, ০০০ পাউন্ডের জরিমানা দিতে বলা হয়। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াবার পাশাপাশি আমিরশাহির রীতি আইন নিয়েও বহু বিতর্ক দানা বেঁদেছে বলে দাবি এক আন্তর্জাতিক নিউজ পোর্টাল সংস্থার।












Click it and Unblock the Notifications