'এবার মোদীর মৃত্যুর পালা'! পাক বংশোদ্ভূত ব্রিটেনের সাংসদের টুইটের ঝোড়ো জবাব গেল ভারত থেকে

ব্রিটেনের সাংসদের টুইটের ঝোড়ো জবাব গেল ভারত থেকে

কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্ত রকমের সম্পর্ক কার্যত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এমন এক পরিস্থিতিতে একাধিকবার পাকিস্তানের তরফে এসেছে পরমাণু যুদ্ধের হুমকি। এবার সেই পাকিস্তানের বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ লর্ড নাজির আহমেদের একটি বিতর্কিত টুইট উত্তেজনা আরও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 বিতর্কিত টুইট

বিতর্কিত টুইট

পাকিস্তানি বংশোদ্ভূত লর্ড নাজির আহমেদ একটি টুইচে লেখেন,' বিরোধীদের বিরুদ্ধে বিজেপির দাবি তারা জাদু, টোনা, তন্ত্র করছে। (অরুণ) জেটলি, (বাবুলাল) গৌর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সুষমা স্বরাজ , (প্রাক্তন প্রধানমন্ত্রী) অটল বিহারী বাজপেয়ী, মনোহর পার্রিকর, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী,... সকলেরই মৃত্যু হয়েছে গত একবছরে।.. এই যো .. নরেন্দ্র মোদী পরবর্তী..। '

কংগ্রেসের জবাব ব্রিটিশ সাংসদকে


যদিও নাজির আহমেদ আপাতত নিজের টুইটটি ডিলিট করতে বাধ্য হয়েছেন। তবুও তাঁর সেই টুইটের প্রেক্ষিতে ঝোড়ো বার্তা যায় ভারত থেকে। কংগ্রেস সাংসদ মিলিন্দ দেওরা জানান, 'আমাদের সঙ্গে বিজেপির রাজনৈতিক শত্রুতা থাকতে পারে, তবে ব্রিটিশ সাংসদের কাছ থেকে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম মন্তব্যের প্রতিবাদ জানানো হোক। .. অত্যন্ত নিন্দনীয়। '

বিজেপির জবাব

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা দাপুটে নেতা কিরেন রিজিজু জানান, কিভাবে ব্রিটিশ গোয়েন্দাবিভাগের তুখর কর্মকাণ্ডের মধ্যে এরকম একজন ব্যক্তিকে তাঁরা সাংসদ হিসাবে মনোনীত করতে পারে!!!

সাধ্বী প্রজ্ঞার দাবি

সাধ্বী প্রজ্ঞার দাবি


এর আগে ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা দাবি করেন, বিরোধীদের 'মারক শক্তি'র জন্যই একের পর এক বিজেপি নেতার মৃত্যু হচ্ছে। যে ঘটনা গোটা দেশে সমালোচনার ঝড় তুলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+