বিপাকে আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহিম, ফ্রিজ হল বিপুল সম্পত্তি
প্রধানমন্ত্রী ডোসিয়ের জমা দেওয়ার প্রায় ২ বছর পর দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ব্রিটিশ প্রশাসন, দাউদের প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করল ব্রিটেন সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডোসিয়ের জমা দেওয়ার প্রায় ২ বছর পর দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল ব্রিটিশ প্রশাসন। দাউদের প্রায় ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি ফ্রিজ করল ব্রিটেন সরকার।

গত মাসের ইউকে-র ফিনান্সিয়াল স্যাঙ্কশন টার্গেট লিস্ট বা আর্থিক নিষেধাজ্ঞা সংক্রান্ত তালিকাটি আপডেট করা হয়। তারপরই দাউদের এই বিপুল সম্পত্তি ফ্রিজ করা হয়। দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে ২০১৫ সালের নভেম্বরের তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হাতে একটি ডসিয়ার তুলে দেন। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গোটা বিশ্বের ১২টিরও বেশি দেশে ছড়িয়ে রয়েছে দাউদের ব্যবসা। শুধুমাত্র ব্রিটেনেই তার সম্পত্তির পরিমান ৪৫০ মিলিয়ন মার্কন ডলার। ইতিমধ্য়েই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। সেই তালিকা হাতে পাওয়ার পরই ব্রিটিশ প্রশাসনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ফোর্বসের তালিকাতে বিশ্বের অন্য়তম ধনী মাফিয়ার তালিকায় নাম উঠেছিল দাউদ ইব্রাহিমের। ২০১৫ সালে ফোর্বসের পরিসংখ্য়ান অনুযায়ী দাউদের মোট সম্পত্তির পরিমাণ ৭ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বিভিন্ন দেশে ৫০টিরও বেশি সম্পত্তিতে টাকা ঢেলেছে আন্তর্জাতিক এই মাফিয়া ডন।












Click it and Unblock the Notifications