'সম্পাদকীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ', বিবিসির আয়কর তল্লাশির পরেই বার্তা ব্রিটেনের
বিবিসির অফিসে আয়কর তল্লাশি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। শুধু তাই নয়, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। আর এর মধ্যেই এই ইস্যুতে ভারতকে বার্তা দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সরকার
বিবিসি এবং তার সম্পাদকীয় স্বাধীনতাই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন আগেই বিবিসির দিল্লি এবং মুম্বইয়ের অফিসে দীর্ঘ ৬০ ঘন্টার 'সার্ভে' চালান আয়কর আধিকারিকরা। আর এরপরেই এমনটাই বার্তা দিল ব্রিটেন সরকার। ব্রিটেনের পার্লামেন্টে সম্প্রতি এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আর সেই আলোচনা চলাকালীন সে দেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাঁদের সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা খর্ব হতে পারে জেনেও এমন সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয় বলেও বার্তা দেওয়া হয়েছে।
গত কয়েকদিন আগেই হঠাত করেই এই তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলে এই তল্লাশি। দিল্লি এবং মুম্বইয়ের অফিসে একযোগে এই তল্লাশি চলে। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।
গুজরাত দাঙ্গা নিয়ে মোদীর উপর একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। আর তা সামনে আসার পর থেকেই বিতর্ক। আর এরপরেই এই আয়কর হানা ঘিরে প্রশ্ন তৈরি হয়। এই ঘটনাকে প্রতিহিংসা বলে দাবি করা হয়।
যদিও ঘটনার প্রথমদিন থেকে বিষয়টির উপর নজর রেখেছে ঋষি সুনকের সরকার। এমনটাই খবর। এই অবস্থায় আলোচনা হলে সরকারের তরফে জানানো হয় যে তাঁরা আয়কর হানা নিয়ে কোনও বক্তব্য রাখতে চান না। তবে তাঁদের দেশ অর্থাৎ ইংল্যান্ড সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গর্ব বোধ করে বলে এদিন মন্তব্য করেন।
এই প্রসঙ্গে অধিবেশনে টোরি এমপি ডেভিড রুটলি জানিয়েছেন, বিবিসির পাশে রয়েছি আমরা। যে সংবাদ তাঁরা সামনে নিয়ে আসে তাতে আমারা বিশ্বাস রাখি বলে মন্তব্য করেছেন ওই সাংসদ। কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত বলে উল্লেখ করেছেন তিনি। এই আয়কর হানা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন ডেভিড রুটলি।
তবে তাঁদের স্বাধীনতার মানে খুবই গুরুত্বপূর্ণ বলে কার্যত নরমএ-গরমে ভারতকে বার্তা তাঁর। এমনকি এই বিষয়টি ভারতের মনে রাখা উচিৎ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সংসদ। তবে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিবিসি এবং অন্যান্য প্রথম সারির সংবাদ মাধ্যম ইংল্যান্ড সরকারের সমালোচনা করে বলে জানান ওই সংসদ। এরপরেই স্বাধীনতা প্রসঙ্গ তাঁদের মতামত এক বলে দাবি করেছেন তিনি।
এদিন এই বিষয়টিকে কেন্দ্র করে একের উত্তাল হয়ে ওঠে ব্রিটিশ পার্লামেন্ট। তবে এই বিতর্কে আয়কর দফতর যদিও জানিয়েছে, যদিও এই দীর্ঘ সমীক্ষাতে বিবিসির একাধিক আয়কর সংক্রান্ত সমস্যা রয়েছে।












Click it and Unblock the Notifications