ইউরোপে করোনায় মৃত্যুর দৌড়ে ইতালিকেও ছাড়িয়ে গেল ব্রিটেন
ইউরোপে করোনায় মৃত্যুর দৌড়ে ইতালিকেও ছাড়িয়ে গেল ব্রিটেন
ক্রমেই জটিল হয়ে উঠছে ব্রিটেনের পরিস্থিতি। ব্রিটেনে গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে আরও ৬৯৩ জন করোনা আক্রান্ত রোগী। কদিন আগে,এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল ইতালিও। কিন্তু, ইতিমধ্যেই মৃতের সংখ্যার দৌড়ে ইতালিকেও ছাড়িয়ে গেছে ব্রিটেন।

ইতালিকে ছাড়িয়ে ইউরোপে মৃতের তালিকার শীর্ষে ব্রিটেন
সম্প্রতি প্রকাশিত একটি সরকারি প্রতিবেদন মারফত জানা যাচ্ছে, ব্রিটেনে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে প্রায় ৩২ হাজারের ও বেশি মানুষ। যা ইউরোপের সমস্ত দেশগুলির মধ্যে সর্বোচ্চ। করোনার থাবায় ইটালিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের।

ব্রিটেন-পরিস্থিতিকে 'বড়সড় ট্র্যাজেডি' বলে অভিহিত করলেন পরাষ্ট্র সচিব ডোমিনিক রাব
ইতালির অবস্থা কদিন আগে পর্যন্তও বিভীষিকাময় ছিল। কিন্তু মৃতের সংখ্যা ধীরে ধীরে কমে আসায় আপন ছন্দে ফিরতে শুরু করেছে ইতালি। কিন্তু ব্রিটেনের পরিস্থিতি যেন ক্রমেই হাতের বাইরে যেতে শুরু করেছে। পরাষ্ট্র সচিব ডোমিনিক রাব এটিকে ‘বড়সড় ট্র্যাজেডি' বলে অভিহিত করেন।

করোনায় সেরে ওঠার পর প্রথমবার সাংবাদিক সম্মেলনে বরিস জনসন
করোনার থাবা থেকে মুক্তি পাননি ব্রিটেনের প্রধান মন্ত্রী বরিস জনসনও। যদিও, শীঘ্রই সেরে ওঠেন বরিস জনসন। করোনা থেকে সুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথম সাংবাদিক সম্মেলনে বলেন, "ব্রিটেন করোনার শীর্ষ স্থান অতিক্রম করে ফেলেছে। আশা করা হয়েছিল, এবার হয়তো পরিস্থিত স্বাভাবিক হবে । কিন্তু এখনই যে তা সম্ভব নয়,তা মৃতের পরিসংখ্যানেই তা স্পষ্ট"। এদিকে লকডাউনের প্রভাবে ইতিমধ্যেই মারাত্মক ক্ষতির মুখে ব্রিটেনের অর্থনীতি, আশঙ্কা এভাবে চলতে থাকলে ব্রিটেনের জিজিপিও ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।












Click it and Unblock the Notifications