করোনাবিধিতে বড় ছাড়, বিলেত পারি দিতে আর মানতে হবে না এই সমস্ত বিধি-নিষেধ
করোনা বিধিতে বড় ছাড় দিল ব্রিটেন, স্বস্তিতে ভারতীয় বিমান যাত্রীরা
করোনাকালে নিজস্ব সুরক্ষার জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছিল কমবেশি প্রত্যেকটি দেশ। অন্যদিকে করোনার দ্বিতীয় পর্বের সংক্রমণের পর থেকেই সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতয এমনকী এই ভারতেই জন্ম হয়েছিল করোনার ডেল্টা স্ট্রেনের। যা ইতিমধ্যেই বিশ্বের ১৩৫-র বেশি দেশে থাবা বসিয়েছে। এছাড়াও আরও একাধিক উদ্বেগের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ভারত। আর সেই কারণেই এতদিন ভারতীয় যাত্রীদের জন্য ব্রিটেনে জারি ছিল একগুচ্ছ বিধিনিষেধ।

এবার সেই সমস্ত বেড়াজাল লঘু করতে চলেছে ব্রিটেনের সরকার। সূত্রের খবর, নয় সিদ্ধান্তের জেরে বিলেত পারি দিতে আর বিশেষ বেকায়দায় পড়তে হবে না ভারতীয়দের। থাকতে হবে না আবশ্যিক কোয়ারেন্টাইনেও। আর নয় নিয়ম শুরু হয়ে যাচ্ছে রবিবার থেকেই। এদিকে করোনা উদ্বেগের কারণে এতদিন ভারত ইংল্যাল্ডের লাল তালিকাভুক্ত দেশগুলির মধ্যে ছিল। বর্তমানে সেখান থেকেও সরানো হয়েছে ভারতের নাম। আর তাতেই লঘু করা হয়েছে বিধি-নিষেধের বেড়াজাল।
এদিকে এতদিন বিমানবন্দরে পা রাখার পরেই ভারতীয় যাত্রীদের ১০ দিনের কোয়ারান্টাইনে তাকা বাধ্যতামূলক ছিল। এমনকী টিকা নিলেও এই বেড়াজাল এড়াতে পারতে না কেউই। সূত্রের খবর, সম্প্রতি এই নিয়মেই খানিক ছাড় দিচ্ছে ব্রিটেন। যে সমস্ত ভারতীয় যাত্রীদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া থাকবে তাদের আর কোয়ারান্টাইনে যেতে হবে বলে জানানো হয়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগের তরফে সম্প্রতি একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। তবে টিকা ছাড়া এলে আগের নিয়মই জারি থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে বেশ কিছু ধোঁয়াশা জারি রেখেছে সেদেশের সরকার। যদিও আগের নিয়ম অনুসারে এতদিন ব্রিটেনে কোনও ভারতীয় গেলে, বিমানবন্দরে পা রাখার প্রথম দিন থেকেই তাকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে ১৭৫০ পাউন্ড খরচ করে থাকতে হত। এবার তাতেই মিলছে খানিক স্বস্তি।












Click it and Unblock the Notifications