ফেসবুকে দশ লক্ষ 'লাইক' আনলে তবেই বিয়ে, শর্ত মেয়ের বাপের

ফেসবুক
সানআ (ইয়েমেন), ২০ ডিসেম্বর: আপনার মেয়েকে বিয়ে করতে চাই!

বেশ। আপত্তি নেই। কিন্তু, শর্ত হল ফেসবুকে দশ লক্ষ 'লাইক' আনতে হবে! তবে দোঁহে হবে এক।

গল্প হলেও সত্যি। হবু জামাইয়ের কাছে এমনই 'পণ' চেয়ে বসলেন শ্বশুর। ছেলেটিও মেনে নিল প্রস্তাব।

ইয়েমেনের ছোট্ট শহর তাইজ। সেখানে থাকেন সালেম আয়েশ। কবিতা-টবিতা লেখেন। মেজাজি মানুষ। তাঁর মেয়ে একদিন প্রেমিককে নিয়ে এল বাড়িতে। বাবার সঙ্গে আলাপ করিয়ে দেবে।

সালেম আয়েশ দেখলেন। কথা বললেন। ছেলেটিকে খারাপ লাগেনি। কিন্তু, শেষমেশ দিয়ে বসলেন আজব শর্ত। ফেসবুকে এই রোমান্স নিয়ে একটা 'পেজ' বানাতে হবে। তার পর আনতে হবে 'লাইক'। দশ লাখ। তবে মেয়ের পাণি তিনি তুলে দেবেন ছেলেটির হাতে। হবু জামাই তাতেই রাজি। হবু শ্বশুর বলেছেন, কুছ পরোয়া নেই। সময় নাও বাছাধন। তিন মাস, তিন বছর, পাঁচ বছর, যতদিন লাগুক না কেন, আপত্তি নেই। কিন্তু, দশ লাখ 'লাইক' আনতেই হবে!

ভালোবাসার মানুষকে কাছে পেতে এ আর এমন কী!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+