বড় কূটনৈতিক সাফল্য ভারতের, মোদীর আমন্ত্রণ গ্রহণ ব্রাজিল প্রেসিডেন্টের
ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারোকে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জার বলসোনারোকে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। ব্রাজিলের প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করার পাশাপাশি জানিয়েছেন, ভারতে সফরে তাঁর সঙ্গে বড় সংখ্যায় ব্যবসায়িকরা আসবেন যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যআওয়া যায়।

বুধবার গভীর রাতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারও তার সেখানে থাকার কথা। এর আগে বুধবার ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই ব্রাজিলের রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমপর্ক আরও সুদৃঢ় করতে সম্মত হন দুই রাষ্ট্রপ্রধানই। সেই বিষয়েই আরও অগ্রগতি আনতে মূলত ব্রাজিলের প্রেসিডেন্টকে ভারতে আমন্ত্রণ বলে মনে করছে কূটনৈতিক মহল। অর্থনৈতিক স্বার্থ ছাড়াও কৌশলগত এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধিও এই আমন্ত্রণ জানানোর পিছনে বড় কারণ। ব্রাজিল ভারতের প্রথম ১০ বাণিজ্য সহযোগীদের মধ্যে অন্যতম।
এই বিষয়ে বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে তিনি ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনার জন্য মুখিয়ে রয়েছেন। ব্রাজিল থেকে ভারতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে তিনি কথা বলতে চান প্রেসিডেন্টের সঙ্গে । তাছাড়া কৃষির জন্য ব্যবহৃত সরঞ্জাম ও কৃষির জন্য প্রযুক্তি নিয়ে আলোচনা হবে এই দুই জনের মধ্যে।" এর আগে বিভিন্ন ভাবে ব্রাজিল ভারতকে সমর্থন করেছে। যার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী সহযোগিতা। সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশ এর আগে কাজও করেছে।
জার বলসোনারো এই আমন্ত্রণ গ্রহণ করায় জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর হবে। আর তিনি তৃতীয় ব্রাজিলের প্রেসিডেন্ট হতে চলেছেন যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হবেন। এর আগে ১৯৯৬ সালে ফার্নান্ডো কার্ডোসো এবং ২০০৪ সালে লুই ইনাসিও লুলা দ্য সিলভা ভারতে এসেছিলেন।












Click it and Unblock the Notifications