করোনা কোয়ারেন্টাইনে পাখির কামড় খেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো

করোনা কোয়ারেন্টাইনে পাখির কামড় খেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো

করোনা কোয়রেন্টাইনে থাকার সময় উটপাখি জাতীয় পাখির কামড় খেল ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। শোনা গিয়েছে, সম্প্রতি হোম আইসোলেশনের একাকীত্ব কাটাতে নাকি রাষ্ট্রপতি ভবনের পোষ্যদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছিলেন তিনি। সেখানেই পাখিদের খাওয়াতে গিয়েই এই বিপত্তি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই খবরে যথেষ্ট শোরগোল বেঁধেছে নেটপাড়ায়। বলসোনারো সময় ভালো যাচ্ছে না বলেও মজার সঙ্গে মন্তব্য করেন অনেকেই।

করোনা কোয়ারেন্টাইনে পাখির কামড় খেলেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো


এদিকে করোনাকে 'লিটল ফ্লু’ বলে তাচ্ছিল্য করার পর নিজেই জুলাইয়ের ৭ তারিখ প্রাণঘাতী করোনার কবলে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তারপর থেকেই কয়েক সপ্তাহ থেকেই ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট ভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। যাবতীয় নিরাপত্তার ঘেরাটোপ ও চিকিত্সকদের নজরে থাকাকালীন চলতি সপ্তাহে মঙ্গলবার ফের তার করোনা পরীক্ষা হয়। সেখানে স্পষ্টতই লেখা রয়েছে, তিনি এখনও কোভিড পজিটিভ।

এদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনের খোলা জায়গায় প্রায়শই ঘুরে বেড়াতে দেখা যায় উটজাতীয় একদল পাখিকে। স্থানীয় ভাষায় এদের বলা হয় রিয়া। বুধবার তাদের সঙ্গে সখ্যতা বাড়াতে গিয়েই কামড় খেয়ে বসেন বলসোনারো। সূত্রের খবর, পাখি গুলিকে খাওয়ানোর সময় একটি রিয়া তাঁর হাতে ঠোঁট বসিয়ে দেয়। যার জেরে পরবর্তীতে হাতের ব্যথা তীব্রতর হলে চিকিত্সকেরও শরণাপন্ন হতে হয় বলসোনারোকে। যদিও এখন তিনি বেশ খানিকটা সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+