বিশ্বে করোনা ভাইরাসের পরিসংখ্যানে রাশিয়াকে পিছনে ফেলল ব্রাজিল

বিশ্বে করোনা ভাইরাসের পরিসংখ্যানে রাশিয়াকে পিছনে ফেলে এগিয়ে গেল ব্রাজিল। আর করোনা সংক্রমণ নিয়ে এই নয়া তথ্যেই গোটা বিশ্বে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। এই মুহূর্তে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩০৮৯০ জন। শুধুমাত্র ল্যাটিন আমেরিকাতেই মৃত্যু হয়এছে ২১ হাজার মানুষের।

বিশ্বে করোনা ভাইরাসের পরিসংখ্যানে রাশিয়াকে পিছনে ফেলল ব্রাজিল

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ১০০০ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে গোটা ব্রাজিল জুড়ে লকডাউনে প্রবল অসতর্কতার জেরেই এমন পরিস্থিতি। তবে আপাতত লকজাউনে রয়েছে ব্পাজিল। জল্পনা চলছে সেদেশে অনত্যাবশ্যকীয় দোকানগুলি খুলে দেওয়া হবে কি না। এদিকে, করোনা ভাইরাসের জেরে বিশ্বে ৫৪০৫,০৩৯ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ৩৪৩৯৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২৪৭৩০৮ জন।

এদিকে, করোনায় আক্রান্ত দেশের তালিকায় সবচেয়ে উপরে মার্কিন যুক্তরাষ্ট্র।সেখানে ১৬৬৮২৮ জনের দেহে মিলেছে করোনার সন্ধান। মোট মৃতের সংখ্যা ৯৮৬৮৩ জন । সুস্থ হয়েছেন ৪৪৬৯১৪ জন। বিশ্বের আঙিনায় এই তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল। সেখানে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩৫৮৮২ জন। মৃতের সংখ্যা ৩৩৮৮জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+