নতুন হটস্পট হিসাবে পরিচিত হতে চলেছে ব্রাজিল, করোনায় একদিনে মৃত্যু ৮৮১ জনের

নতুন হটস্পট হিসাবে পরিচিত হতে চলেছে ব্রাজিল, করোনায় একদিনে মৃত্যু ৮৮১ জনের

আমেরিকা, রাশিয়ার পর এবার করোনা তালিকায় সংযোজন হতে চলেছে ব্রাজিলের নাম। জানা গিয়েছে মাত্র একদিনের মধ্যে এই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৮১ জনের। নতুন হটস্পট হিসাবে না উঠে আসছে ফুটবলের জন্য খ্যাত এই দেশের।

ব্রাজিলে প্রভাব সবচেয়ে বেশি

ব্রাজিলে প্রভাব সবচেয়ে বেশি

ল্যাটিন আমেরিকান দেশগুলির মধ্যে ব্রাজিলে এই মহামারির প্রভাব সবচেয়ে বেশি রকম পড়েছে এবং খুব শীঘ্রই তা বিশ্বের মনোযোগ আকর্ণ করেছে। করোনা ভাইরাসে ব্রাজিলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২,৪৬১ এবং নিশ্চিত কেসের সংখ্যা ১৭৮,২১৪টি। একদিনেই বেড়েছে ৯,২৫৮টি করোনা কেস। আমেরিকা, ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও স্পেনের পরই ছয় নম্বর স্থানে উঠে এসেছে ব্রাজিলের নাম।

ব্রাজিলে করোনা রোধে কোনও নীতি নেই

ব্রাজিলে করোনা রোধে কোনও নীতি নেই

প্যান আমেরিকান হেল্‌থ সংগঠনের মার্কোস এসপিনাল বলেন, ‘‌আচমকা, ব্রাজিলে শেষ কয়েকদিনের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে উদ্বেগ বেড়ে গিয়েছে।' বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ‌টেস্টিং-এর অন্তর্গত রয়েছে এর অর্থ ব্রাজিলে করোনা সংখ্যাটা অনেক বেশি। প্রসঙ্গত গত সপ্তাহের এক সমীক্ষায় প্রকাশিত হয়েছিল যে ব্রাজিলে করোনা সংক্রমণের আসল সংখ্যা ১৫ গুণ বেশি বর্তমান সংখ্যার চেয়ে। এই সমীক্ষার গবেষক ডমিনগো আ্যলভেস জানিয়েছেন যে হাসপাতালে যাওয়ার মতো যাঁদের অবস্থা একমাত্র তাঁদেরই টেস্ট করা হচ্ছে। তিনি বলেন, ‘‌যে তথ্য পাওয়া যাচ্ছে তা থেকে হচ্ছে তা অনুমান করা খুব কঠিন। এই প্রকোপ কমানোর জন্য আমাদের কোনও নীতি নেই। মহামারিটি নিজের ইচ্ছা মতো চলছে।'‌

বলসোনারোর পছন্দ নয় লকডাউন

বলসোনারোর পছন্দ নয় লকডাউন

এর আগে করোনাকে সামান্য ফ্লুর সাথে তুলনা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশের আঞ্চলিক প্রদেশগুলো লকডাউনের পথে হাঁটলেও তা একেবারেই না পছন্দ ছিল প্রেসিডেন্টের। বরং দেশবাসীকে ঘরে থাকা বন্ধ করতে বলেছিলেন তিনি। এমনকি স্বাস্থ্যমন্ত্রী করোনা সংক্রমণ এড়াতে লকডাউনের প্রস্তাব দেওয়ায় তাঁকেও সরিয়ে দেন বলসোনারো। এবার অর্থনীতিকে চাঙ্গা করতে দেশে নানা প্রান্তে জিম ও বিউটিপার্লারগুলি খুলে দেওয়া নিয়ে প্রাদেশিক সরকারগুলির সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন তিনি।

করোনায় আক্রান্তের সংখ্যা কম ছিল

করোনায় আক্রান্তের সংখ্যা কম ছিল

প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। বর্তমানে করোনায় আক্রান্ত ও ও মৃত্যুতে ব্রাজিল লাতিন আমেরিকার অন্যান্য দেশকে ছাপিয়ে গিয়েছে। ৮ মে ব্রাজিলে ৭৫১জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+