ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিল, ব্রাজিলে যাচ্ছে না কোভ্যাক্সিনের ৪০ লক্ষ ডোজ
ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি বাতিল, ব্রাজিলে যাচ্ছে না কোভ্যাক্সিনের ৪০ লক্ষ ডোজ
ইতিমধ্যেই ব্রাজিলে বাতিল হয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ট্রায়াল। ব্রাজিলের প্রেসিসা মেডিকামেন্টোস নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কোভ্যাক্সিন বিক্রির চুক্তি দিয়েছিল ভারত বায়োটেক। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে কিছুদিন আগেই তা বাতিল হয়ে যায়। এবার ভারত বায়োটেকের ৪০ লক্ষ কোভ্যাক্সিন ডোজ আমদানির সিদ্ধান্তও বাতিল করল ব্রাজিল।

ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য নজরদারি সংস্থা কর্তৃক জারি করা বিবৃতি অনুসারে, মঙ্গলবার আনভিসার কলেজিয়েট বোর্ড কোভাক্সিন আমদানি ও বিতরণের জন্য অস্থায়ী অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারত বায়োটেক চুক্তিটির সমাপ্তির বিষয়ে দক্ষিণ আমেরিকা সরকারকে জানিয়েছিল ব্রাজিলিয়ান অংশীদারদের সাথে। একাধিক বিষয়ে জটিলতার দিক গুলি খতিয়ে দেখার পর ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রকের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে এর আগে ভারত বায়োটেকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করছে। যদিও ব্রাজিলের ড্রাগ রেগুলেটরি বডির সঙ্গে তারা আগামীতে কাজ করবেন বলে জানান। কিন্তু তারপরেও ঠিক কোন জটিলতার কারণে ট্রায়াল বাতিলের পর এবার ভ্যাকসিন আমদানি বন্ধ হল সেই বিষয়ে বিশেষ কোনো সদুত্তর পাওয়ায় য়ায়নি।
এদিকে আগের চুক্তি অনুসারে ২৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভারত বায়োটেকের ২০ মিলিয়ন ডোজ কোভ্যাক্সিন কেনার কথা ছিলো ব্রাজিলের। কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ শোনা যাচ্ছিল ভ্যাকসিনের দাম নাকি ১০০ গুণ বাড়িয়ে দেখানো হয়েছল। প্রশ্নের মুখে পড়েছিল প্রেসিসা মেডিকামেন্টোসের স্বার্থ। আর তারজেরেই প্রাথমিক পর্যায়ে বাতিল হয় ট্রায়াল। এবার বাতিল হয়ে গেল আমদানিও।












Click it and Unblock the Notifications