দুষ্টুমির শিক্ষা পেল চিনা কিশোর, দেখুন মজার ভিডিও

লিফটে উঠে উপরে ওঠার বোতাম চিপে দেওয়ার পরে কিশোর হঠাৎ লিফটের বোতামগুলির উপরে প্রস্রাব করে দেয়। সেই ঘটনা ধরে পড়ে লিফটের সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে চিনের চংকিং শহরে।

ছোটবয়সে অনেকেই দুষ্টুমি করে। কিশোর বয়সের সেটাই ধর্ম। অনেকে তার সাজাও পায়। যেমনটা পেল চিনের এক কিশোর। লিফটের ভিতরে ঢুকে হঠাৎই মাথায় দুষ্টুমি বুদ্ধি খেলে যায় ওই কিশোরের। তার সাজা যে ভয় ধরিয়ে দিতে পারে তা অবশ্য সে ভাবতে পারেনি।

দুষ্টুমির শিক্ষা পেল খুদে চিনা কিশোর, দেখুন মজার ভিডিও

লিফটে উঠে উপরে ওঠার বোতাম চিপে দেওয়ার পরে কিশোর হঠাৎ লিফটের বোতামগুলির উপরে প্রস্রাব করে দেয়। সেই ঘটনা ধরে পড়ে লিফটের সিসিটিভি ক্যামেরায়। দেখা যায়, বাচ্চাটির দুষ্কর্মের পরই লিফটের বোতামগুলি নিজের নিদের সবকটি জ্বলতে-নিভতে শুরু করে। ঘটনাটি ঘটেছে চিনের চংকিং শহরে।

লিফটের কন্ট্রোল প্যানেলে সম্ভবত জল ঢুকে যাওয়ায় গোলমাল দেখা দেয়। লিফট একটি জায়গায় থেমে গিয়েও দরজা খুলতে গিয়ে ফের পুরোপুরি আটকে যায়। তখন আর দরজা খোলা যায়নি। এদিকে লিফটের বোতামগুলি জ্বলতে-নিভতে থাকে।

এই দেখে কিশোর ভয় পেয়ে যায়। তার দুষ্টুমির যে এমন সাজা হতে পারে সে ভাবতে পারেনি। লিফটে আর কেউ তখন ছিল না। ফলে চারিদিক বন্ধ লিফটে আটকে কিশোর আর্তনাদ করতে থাকে। এই ভিডিও ইন্টারনেটে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। কেউ এটা দেখে মজা পেয়েছেন, কেউ আবার কিশোরকে আচ্ছা করে বকুনি দিয়েছেন।

দেখুন মজার ভিডিও

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+