Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একশোভাগ নিশ্চিত সরকারপক্ষ! ভোটাররা ভোট দিতে পারলে জয় অনিবার্য, বলছে বিরোধীরা

বাংলাদেশের ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী সরকার বিরোধী উভয়পক্ষই। একদিকে যেমন ভোট দেওয়ার পর অসামরিক পরিবহণ ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত।

বাংলাদেশের ১১ তম জাতীয় সংসদ নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী সরকার বিরোধী উভয়পক্ষই। একদিকে যেমন ভোট দেওয়ার পর অসামরিক পরিবহণ ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন জয়ের ব্যাপারে তিনি একশোভাগ নিশ্চিত। অন্যদিকে, ঐক্যফ্রন্টের নেতা তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ভোটাররা ভোট দিতে পারলে জয় অনিবার্য।

একশোভাগ নিশ্চিত সরকারপক্ষ! ভোটাররা ভোট দিতে পারলে জয় অনিবার্য, বলছে বিরোধীরা

অসামরিক পরিবহণ ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল মহাজোট তথা আওয়ামি লিগের প্রার্থী লক্ষ্মীপুর ৩ আসন থেকে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তিনি জানান শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। সরকারের জয়ের ব্যাপারে তিনি একশোভাগ নিশ্চিত বলে জানান।

অন্যদিকে, স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন ঐক্যফ্রন্টের নেতা তথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ভোট দেওয়ার পর তিনি বলেন, ভোটাররা ভোট দিতে পারলে জয় অনিবার্য।

আওয়ামি লিগের পক্ষ থেকে রাতে হওয়া বিভিন্ন জায়গায় হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। তবে নির্বাচন শুরু হওয়ার সময় থেকে পরবর্তী সময়েও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+