প্রথম চিনুক হেলিকপ্টার এল হাতে, আরও শক্তিশালী হল বায়ুসেনা

ভারতের হাতে এল চিনুক হেলিকপ্টার। মার্কিন মুলুকে ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ শৃঙ্গলার উপস্থিতিতে তা ভারতের হাতে তুলে দেওয়া হল।

ভারতের হাতে এল চিনুক হেলিকপ্টার। মার্কিন মুলুকে ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ শৃঙ্গলার উপস্থিতিতে তা ভারতের হাতে তুলে দেওয়া হল। ফিলাডেলফিয়ায় ইন্ডিয়া-চিনুক ট্রান্সফার অনুষ্ঠানে এই হেলিকপ্টার হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রথম চিনুক হেলিকপ্টার এল হাতে, আরও শক্তিশালী হল বায়ুসেনা

ডিজিএও এয়ার মার্শাল এ দেব, নিউ ইয়র্কে কনসুল জেনারেল অব ইন্ডিয়া সন্দীপ চক্রবর্তী ও এয়ার সিএমডিই শিবানন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৫ সালে ভারত এই হেলিকপ্টারের জন্য অর্ডার দেয়। এই বছরই সব হেলিকপ্টার ভারতের হাতে অর্ডার অনুয়ায়ী আমেরিকা তুলে দেবে।

এই হেলিকপ্টার অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারে। শত্রুপক্ষকে আক্রমণে এটি ওস্তাদ। মার্কিন সেনাও এই হেলিকপ্টার ব্যবহার করে। এছাড়াও বিশ্বের আরও ১৮টি সেনাবাহিনী এই হেলিকপ্টার ব্যবহার করে।

গতবছরের অক্টোবর মাসে ভারতের চারজন পাইলট ও চারজন ফ্লাইট ইঞ্জিনিয়ার আমেরিকায় গিয়ে এই বিমান চালানো শিখে আসেন। ভারত ১৯তম দেশ হিসাবে চিনুক হেলিকপ্টার ব্যবহার করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+