কাউকে দেওয়া হচ্ছে বোমা মারার হুমকি তো কাউকে মারধরের! ঘুম উড়েছে ট্রাম্পের, হুলস্থূল অবস্থা আমেরিকায়
Donald Trump-America: জয়ের পরেও শান্তি নেই! ডোনান্ড ট্রাম্পের একের পর এক সহযোগীকে দেওয়া হচ্ছে হুমকি। কাউকে বোমা মারার হুমকি দেওয়া হচ্ছে কাউকে আবার মারধর করা হবে বলেও ফোনেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর তা ঘিরে একেবারে সরগরম মার্কিন প্রশাসন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
এমনকি অন্যান্য এজেন্সিও গোটা ঘটনার তদন্ত করে দেখছে বলে জানা যাচ্ছে। মার্কিন নির্বাচনে (America Election 2024) বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের সে দেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন তিনি। ইতিমধ্যে সুষ্ট ভাবে প্রশাসন হস্তান্তর হবে বলে ভাবী প্রেসিডেন্টকে কথা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Donald Trump-America)।

সেই মতো এবং নিয়ম অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বিভাগে আধিকারিকদের নমিনেট করছেন। নিয়োগ করছেন মন্ত্রিসভার সদস্যদেরও। আর এই প্রক্রিয়া চলাকালীনই মনোনীত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
শুধু ট্রাম্প মনোনীত সদস্যদেরই নয়, পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ভাবী প্রেসিডেন্টের মুখপাত্র। তাঁর কথায়, গোটা ঘটনার কথা মার্কিন পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একই সঙ্গে সমস্ত মনোনীত সদস্যদের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।
Donald Trump-America: কী বলছে FBI
এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা বিভাগ অর্থাৎ FBI জানিয়েছে, হুমকি সম্পর্কে খবর গিয়েছে তাঁদের কাছে। এই বিষয়ে বিভিন্ন তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। গোটা ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ট্রাম্প মনোনীত সমস্ত সদস্যদের বলা হয়েছে, এমন কোনও হুমকি আসলে তা যাতে সঙ্গে সঙ্গে জানানো হয়। যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের মধ্যে আছেন এলিস স্টেফানিক। তাঁকে ট্রাম্প রাষ্ট্রসংঘের পরবর্তী দূত হিসাবে বেঁছে নিয়েছেন।
বুধবার সকালে এলিসের অফিসের এক মুখপাত্র জানিয়েছেন, হুমকির মধ্যে পড়তে হয়েছে গোটা পরিবারকে। গত বুধবার এলিস তাঁর তিন বছরের সন্তান এবং স্বামীকে নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় খবর পান বাড়ির কাছে বোমা রাখা আছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে যেভাবে একের পর হুমকি মোকাবেলায় মার্কিন পুলিশ যে ২৪ ঘণ্টা সতর্ক থাকছে তা জানানো হয়েছে এলিসের অফিসের তরফে।
ফ্লোরিডায় শেরিফের অফিস থেকে এক নোটিশে জানানো হয়েছে সেখানেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। প্রাক্তন কংগ্রেস ম্যান ম্যাট গেটজের ইমেলে এমনই একটি হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে একের পর এক্ল












Click it and Unblock the Notifications