গভীর রাতে মন্ত্রীর বাসভবনে বোমা

বাংলাদেশ
লালমনিরহাট, ২ ডিসেম্বর: নির্বাচনকালীন সরকারের বাণিজ্যমন্ত্রী গোলাম মহম্মদ কাদেরের বাসভবনে হামলা চালাল একদল দুষ্কৃতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে একটার সময় লালমনিরহাটের সদর হাসপাতাল রোডে মন্ত্রী বাসভবন লক্ষ করে বোমা মারে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দু'টি বোমা ফাটলেও একটি ফাটেনি। ফরেন্সিক পরীক্ষায় জন্য ওই বোমাটি বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ। মন্ত্রীর বাসভবনের তত্ত্বাবধায়ক হামিদুল ইসলাম বলেন, "গভীর রাতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পেয়ে ঘর থেকে বের হই। উঠোনের ভিতরে গাড়ি রাখার গ্যারেজে দু'টি বোমা ফেটেছে।"

প্রসঙ্গত, গোলাম মহম্মদ কাদের লালমনিরহাট তিন নম্বর আসন থেকে জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যও বটে। সাধারণত তিনি সপরিবারে ঢাকায় থাকেন। লালমনিরহাটে সফরে এলে সদর হাসপাতাল রোডের এই বাড়িতে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+