Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bomb threat in Paris: আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! মুহূর্তে সরানো হল পর্যটকদের ভিড়

আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসতেই শুরু হয়েছিল তৎপরতা। মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পর্যটকদের তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল আইফেল টাওয়ার চত্বর থেকে। শনিবার উইকএন্ডে যখন ভিড়ে ঠাসা ছিল আইফেল টাওয়ার চত্বর, তখনই আসে ওই হুমকি ফোন।

সপ্তাহান্তে আইফেল টাওয়ারে পর্যটকদের ভিড় থাকে। সেই অবস্থায় প্যারিস পুলিশের কাছে বোমা মেরে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার ফোন আসে। তৎক্ষণাৎ পুলিশ আইফেল টাওয়ার চত্বর ফাঁকা করে দেওয়ার চেষ্টা করে। তারপর বম্ব স্কোয়াড নিয়ে এসে তল্লাশি শুরু হয়।

আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি ফোন

কিন্তু কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। ফ্রান্স পুলিশ এরপর উড়ো ফোন নিয়ে তদন্ত শুরু করেছে। কোথা থেকে ফোন এসেছিল, কারা এই ফোন করেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। গোয়েন্দাদেরও কাজে লাগানো হচ্ছে। কোনও জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাস সৃষ্টি করার কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।

হঠাৎ কেন প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার উড়য়ে দেওয়ার ফোন এল। তা কি নিছকই ভয় দেখাতে, নাকি এর মধ্য কোনও পরিকল্পনা রয়েছে। আর কোনও বিকৃতমস্তিষ্কের কাজ কি না, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। মোট কথা ওই পোনের পর আতঙ্ক বিরাজ করছে ফ্রান্সের রাজধানী এলাকায়।

আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি ফোন

এদিন পুলিশের কাছে হুমকি ফোন আসার পরই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। পুলিশ তৎপরতার সঙ্গে পর্যটকদের সরিয়ে দিতে সক্ষম হয়। তারপর বম্ব স্কোয়ার তদন্ত শুরু করে। ফ্রান্স এর আগে সন্ত্রাসের বিধ্বংসী রূপ দেখেছে। তারপেল আইফেল টাওয়ার ঘিরে শুরু হয় আতঙ্ক।

যে সংস্থা আইফেল টওয়ার রক্ষাণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তাদের জানানো হয়। কোথাও কোনও গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হয়। রেস্তারোঁ চত্বরে তল্লাশি শুরু হয়। এমনিতেই ফ্রান্সের এই ঐতিহাসিক ও ঐতিহ্যশালী সৌধের নিরাপত্তা বলয়ে বজ্র আঁটুনি রয়েছে তার মধ্যেও কোথাও কোনও ফাঁক রয়ে গেল কি না, তা নিয়ে তৈরি হয় আতঙ্ক!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+