পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, প্রাণ গেল চার জনের, আহত বহু
ফের একবার সন্ত্রাসবাদের শিকার হল পাকিস্তান। এদিন সকালে পাকিস্তানের লাহোরে একটি সূফি দরগায় বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল অন্তত চারজনের।
ফের একবার সন্ত্রাসবাদের শিকার হল পাকিস্তান। এদিন সকালে পাকিস্তানের লাহোরে একটি সূফি দরগায় বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল অন্তত চারজনের। নিরাপত্তারক্ষীরা এই সুফি দরগা পাহারা দিচ্ছিলেন। তাঁদের লক্ষ্য করে বোমা হামলা হয়। যার ফলে চার জন মানুষ প্রাণ হারালেন। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এই হামলায় নিহতদের মধ্যে তিনজন পুলিশকর্মী রয়েছেন। ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন লাহোর পুলিশের সুপার সঈদ ঘাজানফর শাহ।












Click it and Unblock the Notifications