Turkiye Earthquake: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে নিখোঁজ থাকা ভারতীয় নাগরিকের মৃত্যু

গত কয়েকদিন ধরেই ভারতীয় ওই নাগরিকের খোঁজে তুরস্কের একাধিক জায়গাতে খোঁজ করা হয়েছে। এমনকি ওই নাগরিকের অফিসের সঙ্গেও যোগাযোগ কেন্দ্রের তরফে প্রতি মুহূর্তে রাখা হয়েছে। তবে আজ মৃতদেহ উদ্ধারের পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে।

Vijay Kumar Died in Turkiye Earthquake: ভয়াবহ কম্পনে বিধ্বস্ত তুরস্কে মৃত এক ভারতীয়। ঘটনার পর থেকেই খোঁজ ছিল না ওই ভারতীয়ের। এরপর থেকেই খোঁজ চালানো হচ্ছিল ভারতীয় ওই নাগরিকের। আজ তুরস্কে ভারতীয় দূতাবাসের তরফে ওই ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা জানানো হয়েছে।

 তুরস্কে নিখোঁজ থাকা ভারতীয় নাগরিকের মৃত্যু

ইতিমধ্যে ভারতীয় দূতাবাসের তরফে টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে গত ছয় ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর থেকে তুরস্কে নিখোঁজ ছিলেন ভারতীয় নাগরিক বিজয় কুমার। আজ শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে সে দেশের ভারতীয় দূতাবাসের তরফে।

জানা যাচ্ছে, ভেঙে পড়া একটি হোটেলের ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে বিজয় কুমারের দেহ উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। আর এরপর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারের মধ্যে। ইতিমধ্যে মৃত বিজয় কুমারের মৃতদেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারত সরকারের তরফেও সবরকম ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই বিদেশমন্ত্রকের তরফে এক ভারতীয়ের নিখোঁজ থাকার কথা জানানো হয়।

বলা হয়, তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আছড়ে পড়ার পর থেকেই ওই ভারতীয়ের নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানানো হয়। তবে তাঁর পরিবারের সঙ্গে সবসময় সরকারের তরফে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়। আর এরপরেই আজ এই মৃত্যু সংবাদ।

জানা যাচ্ছে, মৃত বিজয় কুমার উত্তরাখন্ডের পাউরি গাড়ওয়াল জেলার কতওয়ার এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বেঙ্গালুরুর একটি সংস্থার সঙ্গে যুক্ত। সম্প্রতি কাজের সূত্রেই তুরস্কে যান বিজয় কুমার। আর এরপরেই ভয়াবহ ভূমিকম্প এবং তাঁর মৃত্যু। কিছুতেই যেন মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন।

ইতিমধ্যে তুরস্কে থাকা ভারতীয়দের পাশে রয়েছে দূতাবাস। প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি একটি কন্ট্রোল রুমও তুরস্কে ভারতীয় দূতাবাসের তরফে খোলা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ভয়াবহ এই কম্পনে মৃতের সংখ্যা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইতিমধ্যে সিসিয়া এবং তরস্ক মিলিয়ে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। তবে প্রতি মুহূর্তেই এই সংখ্যাটা বদলে যাচ্ছে। কোথায় গিয়ে যে থামবে তা স্পষ্ট নয়।

আর এর মধ্যেই ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। যদিও এর মধ্যেও মিরাক্কেলের আশা করছেন বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+