আমেরিকার রাষ্ট্রপতি ভোটে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দল, দাবি

২০১৫ সালে শেষ হচ্ছে পীযূষ ববি জিন্দলের মেয়াদ। তার পর তিনি কী করবেন? ডেভিড ভিটারের আত্মবিশ্বাসী জবাব, "আমি নিশ্চিত, উনি রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন। নিশ্চিতভাবে একজন যোগ্য প্রার্থী।" কেন ববি জিন্দলকে দেশের শীর্ষ পদে চাই, সেই ব্যাখ্যাও দেন সেনেটর। বলেছেন, "আমি ওঁর নেতৃত্বকে শ্রদ্ধা করি। ওঁর সব রাজনীতিক মূল্যবোধের সঙ্গে আমি একমত। যারা খোঁজখবর রাখে, তারা জানে ববি জিন্দল কতটা যোগ্য লোক। আমি আশা করছি, জানুয়ারি মাসে ওঁর স্পষ্ট মতামত জানা সম্ভব হবে।"












Click it and Unblock the Notifications