শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় আবার লঞ্চডুবি, বহু নিখোঁজ

শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় আবার লঞ্চডুবি, বহু নিখোঁজ

শীতলক্ষ্যা নদী
Getty Images
শীতলক্ষ্যা নদী

বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এই ঘটনায় অনেক যাত্রী নিখোঁজ রয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, রবিবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কর্মকাণ্ড শুরু করেছে।

সেই সময় কয়েকজন যাত্রী পানিতে লাফিয়ে নেমে সাঁতরে তীরে উঠেছেন। কিন্তু ওই ঘটনার ভিডিওতে দেখা গেছে, সেই সময় অনেক যাত্রী লঞ্চের ভেতরে ছিলেন। যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশের ভয়াবহ ৫ টি লঞ্চডুবির ঘটনা

ফেরি চালক যেভাবে রক্ষা করলেন ১৯টি যানবাহন, ৪ শতাধিক মানুষ

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ নদীপথে এত দুর্ঘটনার দায় কার

এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

গত বছরের চৌঠা এপ্রিল ৩৫ জন যাত্রী নিয়ে মালবাহী জাহাজের সাথে ধাক্কা লেগে একটি লঞ্চ ডুবে গিয়েছিল। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+