পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, খালেদার দলকে বলল আওয়ামী লীগ

গতকাল বিএনপি নেতা রুহুল কবীর রিজভি বলেছিলেন, "শেখ হাসিনা ইন্ডিয়ান ট্রেনে চেপে চলেছেন। সেই ট্রেনের গার্ড, টিটিই, স্পিকার সবাই ইন্ডিয়ান। বাংলাদেশের মানুষ তাঁর সঙ্গে নেই।" এই ঘটনায় সোমবার কড়া প্রতিক্রিয়া জানালেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথা বর্ষীয়ান নেতা হাছান মামুদ।
দলের তরফে তিনি বলেছেন, "বিএনপি এখন সংসদেও নেই, রাজপথেও নেই। আছে শুধু সংবাদ সম্মেলনে। ওদের নেতাদের বলব, আগে আয়নার নিজেদের চেহারাটা দেখুন। ওঁরা বাংলাদেশকে ভালোবাসেন না। বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে পাকিস্তানের স্বার্থ রক্ষা করছেন। এ জন্য পাকিস্তানগামী ট্রেনে চাপিয়ে ওদের সেখানে পাঠিয়ে দেওয়া হবে।"
তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে বিএনপি বাংলাদেশের মানুষকে অপমান করেছেন। কারণ, মানুষই ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। আর প্রত্যাখ্যাত হয়েছেন খালেদা জিয়া।












Click it and Unblock the Notifications