নতুন বছরে খালেদাই ক্ষমতায়! কিন্তু কী ভাবে, কী বলছে বিএনপি
বাংলা নতুন বছর গণতন্ত্রের মুক্তির বছর এবং জনগণের বিজয়ের বছর। এমনটাই বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বাংলা নতুন বছর গণতন্ত্রের মুক্তির বছর এবং জনগণের বিজয়ের বছর। এমনটাই বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বছরেই খালেদা জিয়াকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি। পুরনো বছরের গ্লানি জঞ্জাল মুছে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে নতুন বছরে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাবে বিএনপি। এই আশাও ব্যক্ত করেছেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের দাবি প্রতিষ্ঠা করে, সংসদ ভেঙে দিতে বাধ্য করে তারা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্রের বিজয়ের বছর, খালেদা জিয়ার বিজয়ের বছর, এদেশের জনগণের বিজয়ের বছর তারা এই এবছরকে দেখতে চান।












Click it and Unblock the Notifications