সোমবার বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১৪ মে সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগরের থানা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১৪ মে সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশের মহানগরের থানা ও উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ঘোষণার নির্ধারিত তারিখের আগের দিন বিএনপি এ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

 সোমবার বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ খালেদা জিয়ার জামিনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারিত রয়েছে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোটগ্রহণের আর মাত্র দুই দিন বাকি থাকলেও সেখানে এখনও ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। পুলিশ জনগণের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশনের ভূমিকাও সন্দেহজনক। মনে হচ্ছে, এই নির্বাচনে পুলিশ, আওয়ামি সশস্ত্র ক্যাডার ও নির্বাচন কমিশন একই টিমে খেলছে।

রিজভী বলেন, শুধু তা-ই নয়, সাদাপোশাকে পুলিশ প্রিসাইডিং অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে এবং কোনও কোনও ক্ষেত্রে তারা তাঁদের বাসভবনের গিয়ে খোঁজ-খবর নিচ্ছে। এতে তাঁদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর একজন আত্মীয় সংসদ সদস্য খুলনায় থেকে বিএনপির নেতাদেরও হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+