Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্বাচনের আগে বাংলাদেশে ট্রেনে 'নাশকতা'! রাষ্ট্রসংঘের অধীনে তদন্ত দাবি প্রধান বিরোধী দল BNP-র

রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনের আগুন লাগানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সেখানকার প্রধান বিরোধী বিএনপির দাবি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে ওই ঘটনার তদন্ত করা হোক। প্রসঙ্গত বিএনপি সাধারণ নির্বাচন বয়কট করেছে। আর শুক্রবারের নাশকতাকে পূর্ব পরিকল্পিত বলেও বর্ণনা করেছে তারা। দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভি ওই ঘটনাকে 'মানবতার বিরুদ্ধে অমানবিক নৃশংসতা' বলে বর্ণনা করেছেন।

বিনপি নেতা রিজভি বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কোনও সন্দেহ নেই, যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনাটি নাশকতামূলক কাজ ছিল। যে কারণে প্রাণহানি হয়েছে। তিনি ওই ঘটনায় অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি শাস্তির আহ্বানও জানিয়েছেন।

বাংলাদেশে ট্রেনে নাশকতায় রাষ্ট্রসংঘের অধীনে তদন্ত দাবি বিএনপির

শুক্রবার ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লাগার ঘটনায় দুই শিশু-সহ কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের প্রায় ২৯২ জন যাত্রীর প্রায় সবাই ভারত থেকে ফিরছিলেন। শুক্রবার রাত নটায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বেনাপোল থেকে ট্রেনটি কমলাপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মহঃ মইনুদ্দিন জানিয়েছেন, মৃতদের মধ্যে দুইজন নাবালক। ইতিমধ্যে বাংলাদেশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। পাশাপাশি ফরেনসিক বিভাগও তথ্য ও নমুনা সংগ্রহ করেছে।

এদিকে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কিনা, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত পূর্বতন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এই নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি কোনও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন করতে হবে। বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লিগ সরকার সেই দাবি খারিজ করে দিয়েছে।

রবিবার বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে চলেছে। ফলে তার আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে ভারতের তিনজন-সহ শতাধিক বিদেশি পর্যবেক্ষণ ঢাকায় পৌঁছেছেন।

ভারতের তিনজনের প্রতিনিধিদলের রয়েছেন নির্বাচন কমিশনের তিন সদস্য। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও প্রায় ১২০ জন পর্যবেক্ষণ বাংলাদেশে গিয়েছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, তারা এই নির্বাচন ঘনিষ্ঠভাবে নজরদারি করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+