ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে! হাসিনার ভারত সফরের সমালোচনায় বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এমনটাই মন্তব্য করলেন বিএনপির বর্ষীয়ান নেতা রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতা হারানোর ভয়ে বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এমনটাই মন্তব্য করলেন বিএনপির বর্ষীয়ান নেতা রুহুল কবির রিজভী।

হাসিনার ভারত সফরের সমালোচনায় বিএনপি

বিএনপি নেতা রিজভী বলেন, নিজের দেশের জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী এখন মুরব্বিদের কাছে দেনদরবার শুরু করেছেন। কারণ, শেখ হাসিনা বুঝতে পেরেছেন, তাঁদের দুঃশাসনের জবাব দিতে মানুষ প্রস্তুত হয়ে আছে। শেখ হাসিনার বিদায়ঘণ্টা বেজে গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদিক সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

দুই দিনের সফরে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গে যান। শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পূর্বপল্লিতে বাংলাদেশ সরকারের অর্থানুকূল্যে নির্মিত 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন তিনি। পরদিন আসানসোলে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া ডি-লিট উপাধি গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ওই সফর নিয়েই সমালোচনায় মুখর ছিলেন বিএনপির রিজভী।

রিজভীর মতে, সরকারি অর্থ ব্যয় করে ক্ষমতায় টিকে থাকতে আকুতি জানাতে ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরই দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সার্বভৌমত্বকে দুর্বল করে ট্রানজিটসহ ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছেন শেখ হাসিনার সরকার। বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি ।

রিজভী মতে, গণমাধ্যমের খবরে এটা পরিষ্কার, শেখ হাসিনা দেশের স্বার্থে ভারত যাননি, তিস্তার জলের জন্য যাননি, সীমান্তে বাংলাদেশিদের হত্যার রক্তক্ষরণ বন্ধ করতে যাননি, তিনি গেলেন ক্ষমতায় টিকে থাকার দেনদরবারে।

বিএনপির নেতা রিজভী অভিযোগ করে বলেন, গণতন্ত্র হত্যা করে, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে বন্দুকের জোরে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+