বাংলাদেশ নির্বাচনে ভোটগণনা চলাকালীন দুই আসনেই জয়ী বিএনপি প্রধান তারেক রহমান
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগণনা চলাকালীনই বড় সাফল্য পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ এই দুটিতেই জয়ী হয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপি এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গণনা শেষ হওয়ার আগেই এই দুই কেন্দ্রে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন তারেক রহমান। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

প্রাথমিক ফলাফলে দেশজুড়ে এগিয়ে রয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৭৫টিরও বেশি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা লিড নিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রায় ৩০টি আসনে এগিয়ে রয়েছে। ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল সাড়ে ৪টায়। দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এবারের নির্বাচন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে ভেঙে দিয়ে নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করায় মূল লড়াই সীমাবদ্ধ ছিল বিএনপি ও তাদের প্রাক্তন মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে।
সকাল সাড়ে ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল পর্যন্ত। নির্ধারিত সময়ের পরও যেসব কেন্দ্রে ভোটাররা লাইনে ছিলেন, সেখানে সকলের ভোটগ্রহণ নিশ্চিত করা হয়। ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়, এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
সংসদীয় নির্বাচনের পাশাপাশি সারা দেশে ৮৪ দফা সংস্কার প্রস্তাব নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে, যা রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জনগণকে শান্তিপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি রাজনৈতিক দলগুলিকে গণতান্ত্রিক শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "মতপার্থক্য থাকবেই, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" একইসঙ্গে তিনি জবাবদিহি মূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার বার্তা দেন।
ফল ঘোষণার প্রক্রিয়া এখনও চলছে। তবে প্রাথমিক ইঙ্গিত বলছে, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের আভাস মিলতে শুরু করেছে।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?











Click it and Unblock the Notifications