Bangladesh: এপ্রিল নয় ডিসেম্বরে হোক বাংলাদেশ নির্বাচন, ইউনূসের ওপর চাপ বাড়াল বিএনপি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস আগামী বছর ২০২৬ সালের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন করার কথা ঘোষণা করেছেন। তবে এই ঘোষণার পরপরই প্রধান বিরোধী দল বিএনপি এর তীব্র বিরোধিতা করে ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপি এই তারিখ পরিবর্তনের পক্ষে তিনটি প্রধান কারণ তুলে ধরেছে।

প্রথমত, বিএনপির মতে, এপ্রিল মাসে নির্বাচন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। এই সময়ে সাধারণত এসএসসি ও এইচএসসি-সহ বিভিন্ন স্কুল-কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচনের জন্য অনেক স্কুল-কলেজকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। যা পরীক্ষার সময়সূচি ও শিক্ষার্থীদের পড়াশোনার ওপর প্রভাব ফেলে। বিএনপি নেতারা বলছেন, পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে এবং এটি মোটেই গ্রহণযোগ্য নয়।

দ্বিতীয়ত, এপ্রিল মাস সাধারণত রমজান মাস এবং এর পরপরই ইদ আসে। বিএনপির যুক্তি, পবিত্র রমজান মাসে এবং ইদের ছুটির সময় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা কঠিন। একদিকে যেমন জনসাধারণের মধ্যে ধর্মীয় ভাব থাকে, তেমনই মানুষ ইদ উদযাপনে ব্যস্ত থাকে। এই সময়ে নির্বাচনী প্রচার চালানো এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা কার্যত অসম্ভব বলে মনে করছে বিএনপি।

তৃতীয়ত, বিএনপির যুক্তি, এপ্রিলের পর মে-জুন মাসে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এই বছর মে মাসেই ব্যাপক বৃষ্টিপাত এবং সারাদেশে বর্ষার পরিস্থিতি দেখা গিয়েছে। জুন মাসে এটি আরও প্রকট হয়। বর্ষাকালে সুষ্ঠু ও স্বচ্ছন্দভাবে নির্বাচন পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। গ্রামীণ অঞ্চলে ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছতে সমস্যা হয়। তাই এই প্রতিকূল আবহাওয়ায় নির্বাচন আয়োজন জনমনে স্বস্তি আনবে না।

এসব কারণ উল্লেখ করেই বিএনপি জোরালোভাবে দাবি করছে যে, ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা হোক। তাঁরা মনে করছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সকল প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে এবং জনগণ একটি সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই দাবিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সূত্রপাত হয়েছে। ইউনূস কি বিএনপির চাপ সামলে এপ্রিলে ভোট করাতে পারবেন? এটাই এখন বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় সবচেয়ে বড় প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+